somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক-দাউদ বৈঠক নিয়ে এরও আগে খবর ছেপেছিল টাইমস অফ ইন্ডিয়া

২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর 26 জুন টাইমস অফ ইন্ডিয়ায় তারেক-দাউদ 'ডিল' নিয়ে প্রথম দফা রিপোর্ট প্রকাশিত হয়। তবে সেবার তারেক রহমানের নাম প্রকাশ না করলেও আকার ইঙ্গিতে তাকেই বোঝানো হয়েছিল। এরপর সমঙ্্রতি আনন্দবাজার পত্রিকায় তারেক রহমান ও দাউদ ইব্রাহিমের বৈঠক সংক্রান্ত আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়। দুটি রিপোর্টের মূল ভাষ্য একই।
নির্বাচনের আগে দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক কেনার ব্যাপারে দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তৎকালীন জোট সরকারের তরুণ ও সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ এবং এক উধর্্বতন কর্মকর্তার বৈঠকের বিষয়টিও তুলে ধরা হয়েছিল ওই রিপোর্টে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছিল, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এ বৈঠকের আয়োজন করেছিল। এ বৈঠকের ধারাবাহিকতায় গত বছর 16 মে কুয়েতের সি-130 বিমানের একটি ফাইটে ঢাকায় প্রচুর পরিমাণে অস্ত্র আসে বলে দাবি করে টাইমস অফ ইন্ডিয়া।
গত 22 মার্চ আনন্দবাজার পত্রিকায় ফের তারেক-দাউদ বৈঠক এবং তারেক রহমানের আলকায়েদা কানেকশনের ওপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এবার আনন্দবাজার পত্রিকায় তারেক রহমান ছাড়াও সেই সামরিক কর্মকর্তার নামও প্রকাশ করা হয়েছে, যিনি দাউদ-তারেক বৈঠকে উপস্থিত ছিলেন বলে ভারতীয় মিডিয়া দাবি করছে।
প্রথম দফা টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় মিডিয়ার পাশাপাশি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের কথা উল্লেখ করা হলেও আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
তারেক গ্রেফতার হওয়ার পর আনন্দবাজার পত্রিকা কেন পুরোনো এ রিপোর্টটি ফের ছাপালো, এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে যাই হোক, সরকারের উচিৎ হবে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা। তারেক রহমানের আলকায়েদা কানেকশনও (যদি থাকে) তদন্ত করা একন্ত প্রয়োজন।




সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×