ঢাকায় ডোরেমন: ৩
১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডোরেমনের কাছেতো পাখার লাইসেন্স নাই। তো এখন কি করবে সে। জেল-জরিমানাসহ নানা ধরনের হয়রানির হুমকি দেয়া শুরু করলো ট্রাফিক সার্জেন্ট। এক কনস্টেবল পাশে ডেকে নিয়ে গেলো ডোরেমনকে। বলল, ১ হাজার টাকা দিয়ে মানে মানে কেটে পড়তে। ডোরেমন জিজ্ঞাসা করল, তোমরা কি যার-তার কাছ থেকে টাকা নাও! এটাতো অবৈধ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ট্রাফিক সাজেন্ট ইংরেজিতে বলে উঠলেন, মানি হ্যাজ নো কালার। কিন্তু সাদা বা কালো, কোনও ধরনের টাকাইতো নেই ডোরেমনের কাছে। কিছুক্ষণ ভেবে ডোরেমন বলল, তোমাদের আমি এমন একটা গ্যাজেট দিতে পারি, যা দিয়ে তোমরা বড়লোক হয়ে যাবে। কারো কাছে টাকা চাওয়া লাগবে না। সবাই এমনিতেই টাকা দিয়ে যাবে। ট্রাফিক সার্জেন্ট আর দুই কনস্টেবল পরষ্পর মুখ চাওয়া-চাওয়ি করলো। বিজ্ঞ সার্জেন্ট বলল, বেশ! তবে কিন্তু গ্যাজেটের সফলতা পরীক্ষার পর তোমাকে ছাড়া হবে। একটু হেসে পেটে হাত ডুবিয়ে ডেরেমন বের করলো বিশেষ গ্যাজেট এ্যান্টি-বেগিং মেডেল! ইউনিফর্মে রূপালি মেডেলটি পড়িয়ে দিয়ে ডোরেমন বলল, যতক্ষণ ডিউটি, ততক্ষণ এই মেডেল পড়ে থাকবে। তোমাদেরকে টাকা দিতে বাধ্য থাকবে জনগণ, ভিক্ষা করতে হবে না। ছাড়া পেয়ে মাথায় পাখা লাগিয়ে শাহবাগের দিকে উড়াল দিলো ডোরেমন। (চলবে)
আগের পর্ব:
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন