ঢাকায় ডোরেমন: ৪
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহবাগে এসে মাথা ঘুরে গেল ডোরেমনের। মাথা এতোটাই ঘুরল যে, মাথার উপর ঘুরতে থাকা পাখাটা থেমে গেলো। পড়তে পড়তে কোনও মতে পরিস্থিতি সামলে উঠলো রোবট বিড়াল। আর মাথার ঘুরবে বা না কেন? পাবলিক লাইব্রেরি আর চারুকলার সামনেই শাহবাগ থানা। চিত্রকলা বা পঠন-পাঠনের সঙ্গে পুলিশের যোগসূত্র মেলাতেই হিমসিম খাচ্ছে ডোরেমন। আরেকটু সামনে এসেতো আরও অবাক! বঙ্গবন্ধু যে মাঠে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেই পার্কটির নাম এমন এক নেতার নামে যিনি ঠিকমতো বাংলাও বলতে পারতেন না। লোকে আবার সেটাকে ছবির হাট বলছে। দুপুর রোদে গাছের ছায়ায় ছাত্র-ছাত্রীদের গাঢ় প্রেম দেখে ডোরামির কথা মনে পড়ে গেলো ডেরেমনের। নীল মুখটা একটু লাল হয়ে উঠলো! এরমধ্যেই রাস্তায় ২০/২৫টা ছেলের একটা মিছিল। ট্রান্সলেটর গ্যাজেটের বদৌলতে ডোরেমন বুঝলো, পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হায় হায়! নবিতাতো এটা কল্পনাও করতে পারবে না! হঠাতই শুরু হলো গাড়ি-ভাঙচুর। যার গাড়ি ভাঙা হচ্ছে, সে জানেও না কার পরীক্ষা কে পেছাবে। (চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন