somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাগো আর একটি বার ফিরে এসো Please.........

১৩ ই মে, ২০১৩ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুলে থাকতে চেষ্টা করি, মাঝেমধ্যে ভুলেও যাই কিন্তু পাশে দাঁড়ানো কেউ যখন ফোনটা রিসিভ করে বলে "হ্যালো মা কেমন আছো?" তখন কোথায় যেন একটা ধাক্কা লাগে, একটা শূন্যতা অনুভব করি। মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করি, আন্টি কেমন আছে?

যখন কোথাও ট্যুরে যাই তখন হাসি ঠাট্টায় ডুবে থাকি, ফোনটা অন নাকি অফ সেদিকে খেয়ালই থাকেনা। ঠিক তখনও কারো না কারো ফোন বেজে ওঠে, "খাওয়া দাওয়া করিস ঠিকমতো। এদিকে ওদিকে যাসনা।
সাবধানে চলিস আর তাড়াতাড়ি ফিরে আয়।
আমি তার হয়ত পিঠে চাপড় দিয়ে বলি, "মামা'স বয়, আমার হাত ধরে হাট, নাহলে হারায় যাবি।"

সকালে বের হই, রাতে বাসায় ফিরি। তাড়া নেই, কারও বকা খাওয়ার চিন্তা নেই, দুএকটা ভালো কথা শোনারও সম্ভাবনা নেই, কোন পিছুটানও নেই। ঘর এলোমেলো, বইপত্র কই আছে জানিনা, জামাকাপড় খুঁজে পেতেও আধ-
ঘন্টা লাগে, প্রতিদিন যখন রাত ৪টার সময় ঘরের লাইট অফ করি কেউ বলেনা "এইটা তোর ঘুমানোর সময় হইল?" পরীক্ষার সময় কোন বন্ধুকে বলি দোস্ত সকালে ডেকে দিস নাহলে আমি আসতে পারবোনা। তখন মনে হয়, তুমি কেন ডাকোনা, ক্লাসে যাওয়ার জন্য কেন
তাড়া দাওনা?

মাঝে মাঝে মনে হয় তুমি আছো। আজকে আমি যা তাতো তোমারই গড়া। বিশ্বাস করে নেই
তুমি মিশে আছো আমার অস্তিত্বে। কিন্তু হাত বাড়ালেই হতাশ হই, কখনোই পূরন হবেনা এমন শূন্যতা অনুভব করি।

নিজেকে অনেক বদলেছি এতগুলো বছর ধরে। কিছুটা বড় হওয়ার পরও নিজ হাতে খেতে পারতামনা, শ্যাম্পু করতে পারতামনা, ব্রাশ করতে ইচ্ছা করতোনা। এখন সব কাজ নিজে করি, কারও হেল্প দরকার হয়না। আমার মনে পড়ে, আমি কিছু চাইতামনা, শুধু একটাই দাবী ছিল তোমার সাথে বাইরে যাব, সারাদিন তোমার একটা আঙ্গুল ধরে ঘুরবো। আমি বাসায় ফিরে ঘুমিয়ে যেতাম আর তুমি ঘুমের মধ্যে খাওয়ায় দিতে, মাঝেমধ্যে কান ধরে উঠায় পড়তে বসাতে।

আই মিস ইউ মা, ভয়াবহ রকম মিস করা যাকে বলে। এমন যদি হয়, একদিন কিছুটা সময়ের জন্য তুমি ফিরে এসেছো; আমি তোমার কোলে মাথা রেখে বললাম -- চলো গল্প
করি, এতগুলো বছর ধরে অনেক কথা জমিয়ে রেখেছি। তুমি উঠে যেতে চাইলে, তখন আমি আহ্লাদ করে বললাম- এখন আর যেতে পারবানা, ৪টা বছর ধরে তুমি ছিলেনা।

আমার মত বাস্তববাদীর মুখ ফসকে অনেক আবেগের কথা বেরিয়ে গেল। "মা নেই" এমন একটা ছেলের চোখ থেকে কখন যে কয়েকফোঁটা পানি পড়ে কি-বোর্ড
ভিজে গেছে সেটা খেয়াল করিনি। মা দিবসে এইটুকু চোখের পানি ফেলাই যায়, কি বলেন?

Actually, you don't need a special day to love your mother. Every mother is a superwoman; love her, respect her. It's Mother's Day, so please at least tell your mother that you do love her and she means a lot to you and I guarantee you'll be overjoyed to see her smiling, getting a kiss in return will also surprise you.
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×