আজ বাসেউঠে বসার পর রামপুরা থেকে একটা মেয়ে বাসে উঠে আমার পাশে এসে বসলো... দেখে বুঝলাম, এ মেয়ে বড়জোর ক্লাস ৯/১০ এ পড়তে পারে... এর বেশী কেউ কল্লা কাইট্টা দিয়া বললেও বিশ্বাস করবো না...এরপর তার লাগাতার ফোন কনভার্সন থেকে বুঝলাম এ যুগের "আপু সমাজের" কেউ কেউ কতটা এগিয়ে গেছে !!!! - হ্যাঁ শুনো, আমি বাসে উঠে গেছি... আসতেছি।। তুমি দাড়াও... ( ওপার থেকে কিছু একটা বলেছে) - না না, একাই আসতেছি।। আর ২০ মিনিট লাগবে সর্বোচ্চ.....আর একটু ওয়েট করো প্লিজ ...(হটাত মোবাইল খানা চক্ষের সামনে ধরিয়া)... এই তুমি লাইন কাটো... তাড়াতাড়ি... বাসা থেকে ফোন দিছে... যাক বাবা, মনে করলাম-পরিবারের অনেক বাঁধা ধরা মেনে মনের মানুষের সাথে একটু দেখা করতে যাচ্ছে... ভালা মাইয়া... এরপরের কনভার্সন শুনিয়া কান গরম হইয়া গেলো... - এই, হটাত ফোন দিলা যে?? কৈ তুমি? - (ওপার থেকে মেবি) কৈ তুমি? - আমি তো প্রাইভেট এ যাচ্ছি... তোমাকে বলেছিলাম না, আজ থেকে প্রাইভেট শুরু হবে... সব বান্ধবীরাও আসতেছে... -( ওপার থেকে সম্ভবত দেখা করার অনুরোধ) - আরে না না, মাথা খারাপ?? আজ সম্ভব না... বান্ধবিরা আছে।। আর শুনো, তুমি এখন আর ফোন দিও না, স্যারের সামনে ফোন ধরতে পারবো না...... (কিছু খাজুইরা ও পারিবারিক আলাপের পর ফোন রাখা...) যাক বাবা মনে করলাম, এখানেই মনে হয় খ্যান্ত দিছে... ৫ মিনিট পর একটা বিটকালি মার্কা রিংটোনে আমার আধা ঝিমানু ঘুম ভেঙ্গে গেলো... কিশোরী হাসি মুখে ফোন রিসিভ করলো...আবার নতুন অতিথি...অতপরের কাহিনিসংক্ষেপেই লিখছি- - প্রাইভেটে যাচ্ছি... ওখানে ২ ঘণ্টার মতো লাগবে..... না তুমি আসতে হবে না... আমি৭টার দিকে অমুক রেস্টুরেন্টে আসবো... তুমি অপেক্ষা কইরো... আরে না, না... পাগল হইছো তুমি?? আমাকে ৯ টার মধ্যে বাসায় যেতে হবে...না বাবা, সম্ভব না... তাহলে থাক আজ দেখা করা দরকার নেই... অবশেষে ওপারের মানুষের অনেক অনুনয়-বিনয়ে হয়তো ৭টায় দেখা করতে রাজি হয়েছে... ৯ টা পর্যন্ত থাকার শর্তে... এর মধ্যে বাস মহাখালি এসে গেলো... জানিনা, মেয়েটি কোথায় নামবে কিংবা জানা হয়নি, এরপর নতুন করে আর কেউ ফোন দিয়েছিলো কিনা !!! এটাও জানা যায়নি, রামপুরাতে বাসে উঠার আগে কারো সাথে স্পেশাল মিটিং ছিল কিনা... তবে আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা দেখে থানণ্ডারড হয়ে যেতে হয়... ঘটনাটা চিন্তা করতেছি, আর মাথা হ্যাং হয়ে জাচ্ছিলো...এই হ্যাং মাথা নিয়েই মহাখালির ব্যাস্ত রাস্তা পার হচ্ছিলাম
আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।