somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাগার বিরাট চিন্তায় পড়ে গেলাম, এইটা কি হইলো /:) ; উচ্চ মাধ্যমিকে ডা, শাহজাহান তপন স্যারদের বই অনুমোদন পেল না। X((

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞানের যেইসব বই শিক্ষক-শিক্ষার্থী মহলে সাদরে গ্রহন করা হয়, তার মধ্যে একটি হলো-

>>> ডা। শাহজাহান তপন
মুহম্মদ আজিজ হাসান ও
রানা চৌধুরীর বই


কিন্তু আজরাতে রানা চৌধুরী স্যার তার ফেইসবুক স্টাটাসে জানালেন যে তার বইটি বোর্ড থেকে অনুমতি পায়নি। কিন্তু আমি নিজের ও বন্ধুদের অভিজ্ঞতা থেকে বলতে পারি বইটি অনেক সহজ করে লেখা হয়েছিল এবং এটি বিক্রয় এর দিক থেকে এক নাম্বার কি দুই নাম্বারে ছিল। আমার মনে আছে আমাদের কলেজে অন্য রাইটারে বই পড়াত, কিন্তু আমি বাসায় তপন স্যারদের বইটিই পড়াতাম। এতে অনেকে সহজে অনেকে কিছু বোঝা যেত, আর ম্যাথের জন্য তো এই বইয়ের কোন বিকল্পই নেই।কিন্তু কি থেকে যে কি হলো, জানি না।
খবরটি সোনার পর আমি যেন *দনা হয়ে গেলাম।
নিচে রানা স্যারের স্টাটাস হুবহু তুলে দিলাম।


আমার যে সকল বন্ধু বিজ্ঞানের ছাত্র ছিলেন ( অন্তত: উচ্চ মাধ্যমিক পর্যায়ে ) বা আছো তাদেরকে আমার লেখার নিচের দীর্ঘ অংশটুকু পড়ে মূল্যবান মতামত দেওয়ার অনুরোধ করছি। কারণ, তাদের মতামত ও পরামর্শই আমাদের চলার পথের পাথেয়। আমরা আমাদের যৌবনে, সদ্য স্বাধীন দেশে ইচ্ছানুযায়ী অনেক পেশা গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও শিক্ষকতাকে গ্রহণ করেছিলাম একটা আদর্শ হিসেবে । ইনশাল্লাহ আমৃত্যু আমরা শিক্ষক থাকতে চাই , যদিও যথানিয়মে চকিুরী থেকে অবসর গ্রহণ করেছি ।

“ আলহামদুল্লিাহ । আল্লাহ এর অশেষ রহমতে অবশেষে আমাদের নতুন সিলেবাস অনুসারে রচিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটি বেরুলো। বইটি পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত নয় । কেন বইটি অনুমোদন পেল না সেটা আমরা জানি না , আমাদের জানানো হয়নি। যদিও মূল্যায়নের জন্য যথারীতি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি জমা দেওয়া হয়েছে। আমরা শুনেছি অনুমোদনের জন্য ১৩ খানা বই জমা পড়েছিল। ১০ খানা বই এর অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের খানা সম্ভবত: ১৩ তম স্থান অধিকার করেছে। এতদিন প্রথম দিক থেকে প্রথম ছিলাম , এবার শেষ দিক থেকে প্রথম ! এরপরও সারা দেশের অনেক শিক্ষক , শিক্ষার্থী ও অভিবাবক বিস্মিত হয়ে আমাদেরকে বইটি প্রকাশের অনুরোধ করেন ।

পদার্থবিজ্ঞান তথা বিজ্ঞানের সূত্র, তত্ত্ব, ব্যাখ্যা , প্রতিপাদন অগ্রগতি কারো অনুমোদনের উপর নির্ভর করে না । পৃথিবীর শত শত দেশে শত শত বছর ধরে লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা কোটি কোটি ছাত্র-ছাত্রীকে কারো অনুমোদন ব্যতীতই বিজ্ঞান শিক্ষা দিয়ে বিজ্ঞানের অগ্রগতি তথা সভ্যতাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছেন।

তবে বিভিন্ন রাষ্ট্র তাদের প্রয়োজন, চাহিদা ও সংস্কৃতির নিরিখে বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত কোন্ কোন্ বিষয়ে কতটুকু শিক্ষা দেওয়া হবে তা শিক্ষাক্রম ( Curriculum) আকারে নির্ধারণ করে দেন ।আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু কীভাবে তা পড়ানো হবে, শ্রেণিকক্ষে কীভাবে উপস্থাপনা করা হবে তা ঐ পর্যায়ের শিক্ষকদের উপরই নির্ভর করে ।আর অভিজ্ঞ শিক্ষক ও ব্যক্তিবর্গ তাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধা ও সাহায্যার্থে পুস্তক রচনা করেন । আমাদের দেশেও তাই ছিল। বিভিন্নজন বিভিন্ন পুস্তক রচনা করেছেন। আমাদের দেশে ১৯৯৮ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে বই এর অনুমোদনের ব্যাপারটা শুরু হয়।
বাংলা মাধ্যম চালু হওয়ার আগে বিগত শতাব্দির বিশের দশকে লেখা বসু ও চ্যাটার্জির পদার্থবিজ্ঞান, লাডলি মোহন মিত্রের রসায়ন, এ.সি মিত্রের জীববিজ্ঞান আর দাশ ও মুখার্জির গণিতের বইগুলো পড়েই এই উপমহাদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটেছে। আমরা পেয়েছি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থেকে শুরু করে প্রকৌশলী, চিকিৎসক, গবেষক ও বিভিন্ন বিষয়ের প্রাত:স্মরণীয় শিক্ষকদের।
বাংলা ভাষায় শিক্ষাদান শুরু হলে ড. মুসলিম উদ্দীন, কামিনী মোহন সাহা, তোফাজ্জল হোসেন, নাসির উদ্দিন প্রামাণিক, ড. আবুল কাসেম প্রমুখ পদার্থবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তক রচনা শুরু করেন। পরবর্তীকালে পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তকে আধুনিকতার সূচনা করেন মোহাম্মদ ইসহাক ও নুরুন্নবী তালুকদার। প্রায় একই সময়ে ১৯৮২ সাল থেকে আমরা তিন বন্ধু আমাদের শ্রেণিকক্ষে শিক্ষাদানের অভিজ্ঞতার আলোকে , ক্লাশ রুমের পড়ানোর মতো করে এবং চলিত ভাষায় পদার্থবিজ্ঞান এর পাঠ্যপুস্তক রচনা করি ।আল্লাহ এর অশেষ শুকুর যে এর পর থেকে আমাদের বই এর বিভিন্ন সংস্করণ শিক্ষক ও শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন লাভ করে। তাদের পরামর্শমতো আমরা নিয়মিত বইএর উন্নতি সাধনের চেষ্টা করে আসছি। এর পর থেকে পাঠ্যপুস্তক বোর্ডের নিজস্ব যে মাধ্যমিক স্তরের বই আছে , সেখানেও আমরা অন্যতম প্রণেতা। ১৯৯৬ সালে প্রকাশিত বোর্ডের মাধ্যমিক পদার্থবিজ্ঞান যা ২০১৪ সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত বলবৎ থাকবে , তা আমাদের তিন বন্ধুরই রচিত । নতুন সিলেবাসে সদ্য প্রকাশিত ( ২০১৩ ) বোর্ডের মাধ্যমিক পদার্থবিজ্ঞানের বই লেখার জন্য অনুরুদ্ধ হয়ে আমরা দুজন তাতেও অংশ নেই ।
এই বইটি বোর্ডে জমা দেওয়া বই এর বর্ধিত সংস্করণ। আমরা শতভাগ শিক্ষাক্রম তথা সিলেবাস অনুসরণ করেছি। বইটি অনুমোদন না হওয়ার পরও যখন আমাদের প্রকাশক সুশিক্ষক ড. ভক্তিময় সরকার অনেক সাহস ও ততোধিক ব্যবসায়িক ঝুকি নিয়ে বইটি প্রকাশে আগ্রহ প্রকাশ করলেন, তখন আমরা সিলেবাসে অন্তর্ভূক্ত বিষয়বস্তু উপস্থাপনায় ও সাজানোতে , অনুশীলনী তৈরিতে , শিক্ষর্থিীর উপলব্ধি, অনুধাবন ও ভবিষ্যৎ উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে কিছুটা স্বাধীনতা গ্রহণ করেছি।
আমাদের দেশের বাস্তবতায় এবং শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক কোনো প্রান্তিক স্তর নয় । উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের দেশের বিজ্ঞানের প্রায় সকল ছাত্র-ছাত্রী প্রকৌশল শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান বা বিশ্ববিদ্যালয়/কলেজে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে ।বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নত বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে তাদের শিক্ষাক্রম তথা সিলেবাস তৈরি করে। কাজেই এদেশের একজন নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে সর্বোপরি শিক্ষক হিসেবে আমাদের চিন্তা চেতনায় রাখতে হয় আমাদের সন্তানেরা , শিক্ষার্থীরা যেন উচ্চ মাধ্যমিক স্তরে এমন শিক্ষা লাভ করে যাতে তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের উপযোগী করে তুলতে পারে। আমাদের শিক্ষাক্রমের সীমানার মধ্যে থেকেও আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সে চেষ্টা করেছি ।
এখন আমাদের দেশের জ্ঞানী , বিশেষজ্ঞ ও শিক্ষকতার মহৎ পেশায় নিয়োজিত নিবেদিত প্রাণ শিক্ষকেরা এবং আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ , আমাদের দেশের শ্রেষ্ঠ ও মেধাবী শিক্ষার্থীরাই বিচার করবে বইটি আমাদের পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষাক্রম অনুসারে লেখা হয়েছে কী না ? এই বই পড়ে পদার্থাবজ্ঞান উপলব্ধি ও অনুধাবনে , শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীলতার বিকাশ ঘটবে কী না ?”

কিছু মন্তব্যঃ


বইটা যে কত অসাধারন, তা স্যারের স্টাটাসে করা কিছু মন্তব্য থেকেই বোঝা যাবে-

S.m. Fahim Hasan স্যার এই বই তুলনাহীন। পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে। আমার মতে এই বই পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করার মত একটি বই। আমার মত অসংখ্য ছাত্র ছাত্রীর জন্য এই বই পাথেয়। চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও পদার্থবিজ্ঞানের যেকোনো দরকারে আমার অটোম্যাটিক চয়েস এই বই। আমার মতে উচ্চমাধ্যমিক থেকে শুরু করে প্রতিটা বিজ্ঞান শিক্ষার্থীদেরই অটোম্যাটিক চয়েস, এই বই। এই বইএর সাথে রীতিমতো আমাদের আবেগ জড়িত স্যার! এই বই অনুমোদন পায় নাই, এই জন্য এই শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীর জন্য সমবেদনা।


Iftekhar Tanveer এটা খুবই অস্বাভাবিক যে এই বই অনুমোদন পেলো না। আমাদের শিক্ষাব্যবস্থার প্রতিটি ভিত্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় হচ্ছে। প্রথমে জিপিএ সিষ্টেম করে সবাইকে সমান বানিয়ে দেয়া হল যা কিনা মেধাশূন্য জাতি তৈরির প্রথম প্রয়াস। এখন বিজ্ঞান শিক্ষাকে অবহেলা করে, সমস্ত মানসম্পন্ন বইগুলো বন্ধ করে দিয়ে রাজনীতিবিদরা ধর্মান্ধ মানুষের বেসাতি খুলে বসতে চাইছে। এই অপতত্পরতা দ্রুত বন্ধ করতে হবে।


Mohammad Abul Hosein ১৯৮৮-৮৯ সাল তখন সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পড়ি। পদার্থবিজ্ঞানের যতগুলো বই আমরা তখন বাজারে দেখেছি, বন্ধুদের কাছে দেখেছি- তার মধ্যে ড. শাহজাহান তপন, রানা চৌধুরী, আজিজ হাসান (স্যার)দের লেখা বইটিই সেরা। যে কোন মাপে এটি বাংলাদেশে, বাংলাভাষায় লেখা সেরা পদার্থ বিজ্ঞানের বই। এ বই যদি বাছাইতে বাদ পড়ে তাহলে হতাশা ছাড়া আর কিছু বলার নেই। স্যার, এটাই বাংলাদেশ। এখানে সবই সম্ভব। পরবর্তী জীবনে আমি যেসব ছাত্রকে পড়িয়েছি এই বই-ই অনুসরণ করেছি। এটা একটি আদর্শ বই। আমি স্যার, রাগে ক্ষোভে, দুঃখে আর কিছু বলতে পারছি না। আমাকে মাফ করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৯
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×