সাহায্যের আবেদন শরীফকে বাঁচান
২৬ শে মার্চ, ২০১০ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাহায্যের আবেদন
শরীফকে বাঁচান
| তারিখ: ২৫-০৩-২০১০
প্রতি এক লাখ মানুষের মধ্যে এক থেকে দুজন জিলায়ে বারে সিনড্রোম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত হন। এতে অসুস্থ ব্যক্তির শরীর দুর্বল ও অবশ হতে থাকে। একপর্যায়ে ভাইরাসটি শরীরে ছড়িয়ে পুরো শরীর অবশ হয়ে যায়। গোপালগঞ্জের সদর উপজেলার কাজীপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম শরীফ শাহিদুর রহমানের ছেলে শরীফ নূর মোহাম্মদ (২৯) এই জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর পুরো শরীর অবশ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীফকে সুস্থ করতে হলে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। এ জন্য অন্তত ৯ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু শরীফের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে শরীফ ফিরে পাবেন নতুন জীবন। সাহায্য পাঠানোর ঠিকানা: চামেলী আক্তার মিলি, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৮৯৬৩৯৪৮৯০১০০, স্ট্যান্ডার্ড-চার্টাড ব্যাংক লিমিটেড (যে কোনো শাখা)। বিজ্ঞপ্তি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন