somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২ বছর পুর্তি পোস্ট! কোন সহৃদয় ব্যক্তি আমার সন্ধান পেলে-

০৯ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘরে কিছু কাঠালের বিচি পড়ে আছে। গিন্নীকে বললাম এগুলো দিয়ে ভর্তা কর। গিন্নী বল্লেন- আজতো হবেনা, কাজের বুয়া চলে গেছে।
বললাম - বুয়াকেতো ভর্তা করবে না, ভর্তা করবে কাঠালের বিচি এখানে বুয়ার কি দরকার।
জানালেন - শিল পাটায় রেখে এগুলো ভাংগতে হবে,সে অনেক ঝক্কি।
বললাম - কোন ঝক্কি নয়,আমাকে শিল পাটা এনে দাও আমিই ভেংগে দিচ্ছি।
আমাকে শিল পাটা এনে দিয়ে গিন্নী বাথরুমে গেলেন।


ফ্লোরে লেপ্টা মেরে বসে অপারেশনে নেমে পড়লাম।
বিচিগুলোর বিচিত্র স্বভাব। বাড়ি খেয়ে একটা যায় খাটের নিচে একটা আঘাত করে সিলিংফ্যানে । একটা পিছিত করে জানালা দিয়ে কই চলে গেছে আল্লা মালুম। সেকেন্ড কয় পরে নিচ তলার ভাবীর বাপের 'ঢিল মারে কোন হালার পুতেরে-' শুনে অবশ্য আমারও মালুম হয়েছে বিচিটা কোথায় গেছে। একটা অবশ্য তার নামে নাম আমার এরূপ এক গুরুত্বপূর্ণ অর্গানেও আঘাত হেনেছে।

নিজেরটা ছাড়া এতক্ষণ একটা বিচিও ভাংতে পারিনি। এবার একটাকে পাটার গর্তমত স্থানে বসিয়ে জুত মত দিলাম বাড়ি।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গিন্নীর নানীর একমাত্র নিশান ৬০ বছরের পাটাকে ছবির এরুপ করতে আমার ৬০ সেকেন্ড ও লাগেনি।




অবস্থা বেগতিক হওয়ার আগেই শার্টটা কাধে নিয়ে দিলাম দৌড়।
আপাতত গা ঢাকা দিয়ে আছি। কোন সহৃদয় ব্যক্তি আমার সন্ধান পেলে নিকটস্থ বা দুরস্থ কাউকে জানানোর দরকার নাই।


পুনশ্চঃ দেখতে দেখতে সামুতে বারোটি বছর কাটিয়ে দিলাম। এই সময়ে প্রচুর সহব্লগারের আন্তরিকতায় সিক্ত হয়েছি।তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সামুর কাছ থেকে পেয়েছি অনেক, দিতে পারিনি কিছুই শুধু কৃতজ্ঞতা টা জানিয়ে গেলাম।সামুতে প্রায়শই ঢু মারি, সময়াভাবে পোস্ট করা হয় না। অনেক দিন পর ১২ বছর পুর্তি পোস্ট দিলাম। যারা এ পর্যন্ত পড়লেন তাদের সবার জন্য শুভকামনা।


সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৩৭
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×