somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার পতাকাবাহী

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার পতাকাবাহী
কবিরা অবশ্যই সমাজের অসঙ্গতি তুলে ধরবেন তাদের কবিতায়। তাদের কবিতায় ফুটবে মানুষের চাওয়া-পাওয়া কথা। কবিতার মাধ্যমেই সে মানুষকে চিনবে, মানুষকে স্বপ্নের আরেক জগতে নিয়ে যাবে। এমন করেই কবি মিশে যাবে সময়ের সঙ্গে। কবি হবেন সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জীবন্ত প্রকাশ। গোলাম কিবরিয়া পিনুর লেখা আমি আমার পতাকাবাহী গ্রন্থটি তেছট্টি পৃষ্ঠায় একান্নটি কবিতা নিয়ে বেরিয়েছে। তার কবিতা পড়ে জগতকে আমরা আলাদা দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পারি। কবিতায় প্রতিটি ইঙ্গিতে সমাজে বিস্তৃত অথচ আমাদের অভ্যস্ত চোখে দেখা সঙ্গতিহীন বিষয়াদি উঠে এসেছে। লাম্পট্য কবিতায় লিখেছেন, লাম্পট্য নিয়ে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে রয়েছে/ লজ্জাহীন অন্ধকারে, বাতি নিয়ে দাঁড়িয়ে থাকার কথা অথচ দাঁড়িয়ে নেই/এটাই তার লাম্পট্য। শহরের রাস্তাগুলোতে আলোহীন ল্যাম্পপোস্টগুলো দিয়ে কবি একটি সমাজকে বিচার করেছেন। যে মানুষদের হাতে এ ল্যাম্পপোস্ট সারার দায়িত্ব; কিন্তু তারা তা সারছে না, খেটে খাওয়া সাধারণ মানুষের অর্থ আত্মসাত করছে, তার সবাই আমাদের চেনা মানুষ। দেখলে তাদের সম্মান দেখাই। সমাজের উঁচু চেয়ারগুলো তাদের দখলে। কিন্তু তাদের এ লাম্পট্য অন্ধকারে ডোবা ল্যাম্পপোস্ট থেকেই প্রকাশ পায়, গোধূলিপ্রভার পরই অন্ধকার/মই দিয়ে ল্যাম্পপোস্টে বাল্ব দেওয়ার লোক নেই। অলিতে গলিতে রাজপথে আবাসিক এলাকায়/বাতিহীন ব্যভিচার ছড়িয়ে পড়েছে। ছন্দহীন কবিতার প্রতিটি ছত্রে লুকিয়ে আছে ভিন্ন এক অজানা ছন্দ। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে কতো অনাচার হতে দেখি, তা সবই আমাদের চোখ সওয়া হয়ে গেছে। কিন্তু এসব তো সচরাচর হওয়ার কথা ছিল না। যে মানুষ অন্যায়, চুরি, বাটপাড়ি করে, সমাজের আচার অনুষ্ঠানে যথারীতি সেই মানুষটি আবার গলা ফুলিয়ে কথা বলে। তার প্রতিটি কথার ইঙ্গিতে থাকে শান্তির অমীয় বাণী। অথচ বাস্তবে সে সম্পূর্ণ বিপরীত ছন্দে চলে। বৃশ্চিকের সংসর্গ কবিতায় বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় পাঠকের কাছে, লিখেছেন, নেই কোনো লজ্জা!/ চারদিকে শুধু প্রাচুর্য ও ধনৈশ্বর্যের সজ্জ!/নেই কোনো রুচি/দেহের সৌন্দর্য বাড়েÑ মনের সৌন্দর্য কমে/ভাপাপিঠে হয়ে থাকি কোন পাতিলের দমে? এ কবিতার মতো করে সমাজের অনেক মানুষের প্রাচুর্য দিনকে দিন বাড়ছে বই কমছে না। কিন্তু সঙ্গে কমছে তাদের লজ্জার অনুভূতি, ক্রমে হ্রাস পাচ্ছে তাদের রুচিবোধ। লেখক একটি সময় গণতন্ত্রের সমালোচনা করেছেন অত্যন্ত তীক্ষèভাবে। গণতন্ত্র নামের মেওয়াটি নিয়ে তিনি লিখেছেন তার গণতন্ত্র কবিতাটিতে, পাঁচ বছরে গরিবেরা অপেক্ষায় থাকবো?/সবুরে মেওয়া ফলবে? আসলে কি ফলে?/মেওয়া ফললেÑ সে মেওয়া পড়ে কোনো পুকুরের জলে? আসলে গণতন্ত্রের অদৃশ্য মেওয়াটি আমজনতার কাছে খুব কমই পৌঁছে। তারা শুধু অপেক্ষায় থাকে, কিন্তু সে অপেক্ষার কোথাও শেষ সীমানা নেই। গণতন্ত্র জনগণের সঙ্গে প্রতারণাই করছে বটে। এসব মিলিয়ে কবিতার বইটি পড়লে পাঠক একেবারেই ঠকবে না।
আমি আমার পতাকাবাহী
লেখক: গোলাম কিবরিয়া পিনু
প্রকাশনী: মিজান পাবলিশার্স
প্রচ্ছদ: সাইফুল ইসলাম
মূল্য: আশি টাকা।
আতাউর রহমান রাইহান
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×