১
হেরে গেলে চামচিকাও ঠোকরায়
বাদ দেই কাকেরও কথা - ভাগ পায়নি যারা বখরায় !
২
ময়লা লাগিয়ে চোরাপথে কোনোভাবে জয়ী হলে
তবুও তোমাকে জানাবে কুর্নিশ দলে দলে - ঝুড়ি ভরে যাবে ফুল-ফলে !
৩
সাদামাটা পোশাকের চল আর নেই
রঙিন পোশাকে সাজো - নইলে হারাবে খেই !
৪
গুছিয়ে মুছিয়ে বহু কিছু তোলা গেল না জীবনের আলমারিতে
সময় কাটল বেশি ঘানি টানার বাড়িতে !
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



