ড. ইউনূস 'প্রতিহত' করার আহ্বান জানিয়েছেন নতুন উদ্দীপনায় ! এই উদ্দীপনা কোন্ আলো জ্বালাবে? 'প্রথম আলো' তা প্রথম থেকেই জানে ?
_________________________________________________
১.
গতবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এক জয়নাল হাজারী নিয়ে ধারাবাহিক ' নিউজ স্টোরী' করে করে আওয়ামী লীগের বারোটা বাজিয়েছিল, এবার ড. ইউনূস নিয়ে ইস্যু তৈরি করে মধ্যবিত্ত মানুষের মন-জগতে সংবাদপত্ত্রের সূক্ষ্রভেদী প্রভাব কাজে লাগিয়ে আওয়ামী লীগকে নাস্তানাবুদ করে ফেলছে--'প্রথম আলো' । আজ ড. ইউনূস গ্রামীণ ব্যাংক বিষয়ে 'প্রতিহত' করার ডাক দিয়ে জনতাকে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন নতুন উদ্দীপনায় ! এই উদ্দীপনা কোন্ আলো জ্বালাবে ? প্রথম আলো তা প্রথম থেকেই জানে ? 'প্রথম আলো' প্রখম থেকেই ড. ইউনূস নিয়ে সোচ্চার শুধু নয়, 'প্রথম আলো' আর ড. ইউনূস একে অপরের সমার্খক হয়ে দাঁড়িয়েছে ! 'প্রথম আলো' আর ড. ইউনূসের কী মিশন তা তারা
জানেন, তবে আমরা পাঠকরা খানিকটা বুঝতে চেষ্টা করছি !
২.
যারা 'ঋণ'কে মানবমুক্তির একমাত্র বা বিশেষ গুরুত্বপূর্ণ রক্ষাকবচ ভাবছে, তারা ভাবুক, আমি ভাবি না, অনেকে ভাবেন না ! রাষ্ট্র আর সরকারের মাধ্যমে তাহলে বিভিন্নমুখী কার্যক্রম ও সুযোগ-সুবিধা মানুষের জন্য প্রয়োজন হতো না । বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন হতো না ! এসব অনেক ব্যাখ্যার প্রয়োজন। তবে গ্রামীণ ব্যাংকের 'ঋণ' শৃংখলিত করার এক ধরনের দৃষ্টিভঙ্গি, মানুষের অন্যান্য অধিকার আছে সে সম্পর্কে অন্ধকারে রাখার কৌশলী- দর্শন। কবিতার ভাষায় বলি : 'নজরানা পেয়ে গদগদ হয়ে যাই/নড়নচড়ন করি খুঁটি বাঁধা ছাগলের মত/উঠানের মাঝে !'
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



