গা ছমছম করে উঠছে - এত ভয় কেন?
বিবশতা থাকেনি!
বুক কাঁপা থাকেনি
ভীতিবিহ্বলতা নিয়ে হাতে অস্ত্র ধরিনি!
এখন হাত কাঁপছে কেন?
ভয়গ্রস্ত হয়ে - জড়সড় হয়ে - কেঁচো হয়ে
লুকানো যাবে না!
অস্থিরতার মধ্যেও
ব্যাকুলতার মধ্যেও
আতঙ্কের মধ্যেও
ভয়রহিত নিঃশঙ্কতা নিয়ে
কলজের জোর
বুকের পাটা
সৎসাহসে বুকবাঁধা
আরও একবার! আরও একবার!
জিদ্দিবাজ হয়ে উঠি।
নিজের উঠানে দুর্দমনীয় হয়ে উঠি।
উদারতার মধ্যে
অনুগ্রহের মধ্যে
বিনয়ের মধ্যে
আবারও হৃদয়শূন্য দাশুরি নাচে!
আবারও অকরুণ রক্তপিপাসু নাচে!
নিজের কোলে ঝোল টানা বাদ দিয়ে
আত্মপ্রীতি বাদ দিয়ে
আরও একবার তুলনারহিত হই
আমরা কাপুরুষ নই!
আমরা মেদামারা নই!
গা হিম হয়ে আসবে কেন?
পাংশুমুখ নিয়ে - আত্মগ্লানি নিয়ে
পরিবেদনায় হাত কামড়ানো যাবে না
শুধু শোকসংগীত কেন?
বিলাপবচন কেন?
হয়ে উঠি নাছোড়বান্দা নেই আঁকাড়া
হয়ে উঠি অনড় দুর্দমনীয়।
আমাদের প্রকৃতির মত আমাদের প্রাণপ্রাচুর্য
আমাদের সজীবতা
আমাদের উদ্দামতা!
তবে এত ভয় কেন? তবে এত ভয় কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



