১
বাংলার প্রকৃতিতে তুমি নৈসর্গিক ফুল
গাছে গাছে
তোমারই অক্সিজেন -
সব গাছ কেটে ফেলার শক্তি কারও কি আছে?
ইতিহাসে যাদের অবদান রয়েছে পরিমাণে একচুল
তারাও সম্মান পাক,
সব গিলে খেতে চায় কোন্ রাক্ষুসী মাছে?
অন্যের যাত্রা ভঙ্গ করে নিজেরই কেটে নাক!
ইতিহাস জানে -
মুক্তিযুদ্ধের সব তথ্য-সংবাদে তুমিই মূল।
২
কয়েদখানার ভেতর থেকেও মানুষের রয়েছে কালজ্ঞান
ইতিহাসেরও রয়েছে সংবোধ।
নত না হওয়ার গৌরবে - তোমার প্রাণদান! কী মহান!
সেটা বোঝে না শুধুই নির্বোধ।
অকৃতজ্ঞ ও কপটেরা করেনা তোমার ঋণশোধ!
৩
বাংলার বায়ুজল
তোমারই বীরত্ব ও ভূমিকার প্রশংসা করে অবিরল!
সব বায়ুজল টেনে নিতে পারবে না কেউ
পায়ে দিয়ে ক্ষমতার মল।
৪
বাংলার সবখানে রয়েছে তোমার পদচিহ্ন
যে পথ দিয়ে যাই - সে পথে তোমার স্পর্শ পাই
তোমার মূলভূমিতে আমরা অভিন্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



