মতিহার বৃষ্টিভেজা হলে
এখনো কী অপরূপ!
বরিষণমুখরিত হয়ে মনে হয় আজও আমাকে ডাকে -
বর্ষণমন্দ্রিত সন্ধ্যা নিয়ে নিজের দুকূল ভাঙি
মহুয়া গাছের নিচে গিয়ে বসি!
ঝিরঝিরে বৃষ্টি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি
ও উতলধারা-
ফুসফুসের প্রদাহ কমে যায়! দাঁতে লাগা -
অবস্থা থাকেনা!
মনে হয় গায়ে জ্বর নিয়ে ভিজি!
অ্যান্টিবডি তৈরি হয়।
মতিহার বৃষ্টিস্নিগ্ধ সবুজের নাম
ধুলিধূসরিত নয়
খোলতাই হয়ে ধরা দেয়
মনে হয় এক ছায়াগৃহ - নিরীহ বল্লরী
তার মধ্যে থেকে সেবন্তী এখনো ডাকে!
মতিহার থেকে দূরে নই
নিজের পর্ণমোচন হয় - এই বরষায়
অভিপ্লুত হই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



