ভালবাসা দিবসের আগের দিন এমন একটি মুহুর্ত আমার সামনে আসবে তা আমি কখনো ভাবতে পারিনি। ঠিক ভালবাসা দিবসের আগের দিন আমার প্রেমিকা আমাকে যেন পৃথিবীর অপর প্রান্তে ছুড়ে ফেলে দিল।
প্রেম করলে কেন এমন হয়? আমারও তো সাধ ছিল, আশা ছিল ভালবাসা দিবসের দিন প্রেমিকাকে একটা ফুল দেব, ভালবাসা জানাবো নতুন করে, তার সাথে একটু ঘুরবো, মজা করবো। কিন্তু কই আমিতো এর কিছুই পাবোনা।
আমার জীবনের এই পর্যন্ত আমার মনে হয় কোন ভুল আমি করিনি। কিন্তু ভালবাসা মনে হয় আমার জীবনের প্রথম ভুল।
আমি তাহলে কি করব? কিছুই ভালো লাগতেছে না। একাকী বিষন্নতায় মরে যাচ্ছি। ক্রমাগত আমি মরে যাচ্ছি এবং নিজ ধৈর্য্যগুনে আবার জীবন ফিরে পাচ্ছি। কি হবে আমার? আমার জীবনে কি ভালবাসা আর ফিরে আসবেনা.............
উৎসর্গঃঃ আজ হারিয়ে যাওয়া আমার প্রেমিকার প্রতি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


