somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা বনাম পুঁজিবাদী সাহিত্য-চলচ্চিত্র (লুতুপুতু পোস্ট নহে)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসায় যথেষ্ট মার্কেট ভেল্যু আছে। বইমেলা গেলে লেখা যায় পেশাদার লেখকদের পাঠক আকর্ষণ করার মুলবস্তুই হচ্ছে প্রেম। প্রেম নিয়ে গল্প, কবিতা, উপন্যাস। চলচ্চিত্র, নাটক, সিনেমা; কাহিনী সাইন্সফিকশন হউক বা ঐতিহাসিক প্রেমরস না আনলে টিকেট চলে না স্পনসরশিপ আসে না। এমনও না যে কোন বাস্তবসম্মত সমাধান শিক্ষা দিচ্ছে প্রেম।

বিবর্তন পড়তে গিয়ে একটা জিনিস জেনেছিলাম vestigial, আমাদের শরীরের এমন অর্গান যেটা আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে সক্রিয় ছিল কিন্তু পরে সেটা কাজে না আসায় ন্যাচারাল সিলেকশনে সেসব অঙ্গের বিকাশ প্রসার পায়নি। আমাদের এপেনডিক্স, দুধদাঁত, চোখের ভিতরের পর্দা, ঢেকুর আসা এইসব সেই পর্যায়ে পড়ে। ভালবাসা যে হরমোনের প্রক্রিয়ার কারণে হয়ে থাকে হয়তো টিকে থাকার লড়াইয়ে একসময় কাজের ছিল। কিন্তু পুজিবাঁদি ব্যবস্থায় এখন ভালবাসা রীতিমত অভিশাপ।

ভালবাসাকে কোন অর্থে ছোট করছি না। শুধু যে যে মাপকাঠিতে অধিকাংশ মানুষ ভালবাসাকে বিচার করে , প্রেষণা পায় সেই মাপকাঠিগুলোই যত সমস্যা। ৮০ এর দশক থেকে উপমহাদেশের চলচ্চিত্র প্রতিশোধপ্রবণ ও স্পর্ধাশীল ভালবাসাকে প্রাধান্য দিতে শুরু করে। মধ্য ও নিম্নবিত্তের মানুষ ( যাদের আর্থিক ক্ষমতা স্বল্প কিন্তু পেশির ক্ষমতায় পেট চালায়); তারা, এক সুদর্শন বেয়াদব পুরুষ যে একাই ১০০ জনকে মেরে নায়িকাকে উদ্ধার করতে পারে তার মধ্যে একটা আদর্শ পুরুষ দেখতে শুরু করে আর ভবিষ্যৎ-পরিস্থিতি তোয়াক্কা না করা প্রেমিক পূজারি এক মেয়েকে আদর্শ নারী। ভালবাসার মিথ্যা প্রতিকৃতি দেখিয়ে মানুষের জৈবিক কুআসক্তিকে উদ্দীপনা দিয়ে ফ্লিম ইন্ডাস্ট্রিগুলো নিজেদের "ভাল বাসা"ই সার্থক করবে সেটা তো ক্যাপিটালিস্ট সমাজের চিরচেনা ধর্ম।

সাহিত্য ও বিনোদনশিল্প অনেক শক্তিশালি, তাই এখানে ভালবাসার জন্য আত্মহত্যা করা, হাত কেটে ফেলা, অভিমানে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়া, ঔদ্ধত্য-অভিমানে স্বপ্ন বিসর্জন দেয়ার নজির অনেক। সুস্থ ধারার বিনোদনশিল্প ও সাহিত্যকর্ম যেটা প্রেমযুগলের মাঝে বাস্তবসম্মত, শালীন, কাছের মানুষের আবেগ মান সম্মানে আঘাত না দেয়া নৈতিক ভালবাসার প্রেষণা দিবে সেটা খুব কমই আছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×