somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাস ও কয়েন | পর্ব ১ | হাবসবার্গ

১৮ ই মার্চ, ২০২১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইতিহাসের প্রতি ভালবাসা থেকে ইতিহাসের চিহ্ন বহন করার একটা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল। একদিন পকেটে থাকা পুরানো কয়েন ধরে চিন্তায় আসলো এই কয়েনই তো ইতিহাসের সাক্ষী। সে থেকে কয়েন সংগ্রহের শুরু। এরপর ইতিহাসের খুব ইন্টারেস্টিং সময় ও দেশের কয়েন কালেকশনের নেশা। হঠাৎ ভাবনা আসলো কয়েন আর ইতিহাস নিয়ে লেখা ; সেখান থেকে এই সিরিজ করা। এভাবে নিজের অবসর সময়ে নানা দেশ ও কালের কয়েন নিয়ে লিখে যাবো। ধন্যবাদ।

আজকের কয়েন >>>>

১৮৮৭ সালের অস্ট্রীয়-হাঙ্গেরির কয়েন। ২ হেলার।


মধ্যযুগে ইউরোপের সাম্রাজ্যের ভাঙ্গাগড়ার মাঝেও হাবসবার্গ সাম্রাজ্য ছিল ব্যাতিক্রম। প্রাচীন রোমান সাম্রাজ্যের পরই ইউরোপের মাটিতে সবচেয়ে বেশি সীমানার দাবিদারও ছিল তারা। প্রায় হাজার বছরের স্থায়িত্ব নিয়ে হাবসবার্গ ছিল ইউরোপের বুকে এক বিরল দৃষ্টান্ত। ১৯১৪ সালে সেই ইমারত গুড়িয়ে দেয়ার মশাল ধরিয়েছিল মাত্র ১৯ বছর বয়সী বসনিয়ান বিপ্লবী গেভ্রিলো প্রিন্সিপ। সেখান থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

হাবসবার্গ সাম্রাজ্য ছিল বিকেন্দ্রিক, ফলে অন্য উপনিবেশিক শক্তির মত এরা এক কালচার, এক ভাষা বা এক জাতির বন্দনা করতো না। এটা যেন মনার্কি/রাজতন্ত্রের মাঝে কিছুটা এনার্কি/অরাজের ছিটে ফোটা। তাদের এই বিকেন্দ্রিক রাষ্ট্রচিন্তা ন্যাশনালিজম ঊর্ধ্বে গিয়ে পৌঁছে গিয়েছিল সুপ্রান্যাশনালিজমে।

হাবসবার্গদের মাঝে প্রচলিত ছিল নিজের রক্তের মধ্যেই সম্বন্ধ রাখা। এমনকি নিজেদের বৃহত্তর পরিবারেই এদের বিয়ে হত। যার ফলে প্রজন্মপর এদের শারীরিক ত্রুটি খুবই কমন হয়ে গিয়েছিল। কম বয়সে মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতার পাশাপাশি একটা কমন শারীরিক ত্রুটি ছিল তাদের বর্ধিত চোয়াল; যাকে সে সময় উপহাস করে "হাবসবার্গস জ" বলা হত। অনেকের অবস্থা এতও বাজে ছিল লোকসম্মুখে তাদের আসা মানা ছিল।

যোগ্য উত্তরাধিকারের অভাব আর অভ্যন্তরীণ সংকটের কারণে তাই ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে এই সাম্রাজ্য । অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় হাবসবার্গ

ছবিতেঃ
(উপরে) হাবসবার্গদের চোয়াল - [ সূত্রঃ HowStuffsWork ]
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ রাত ১০:০৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×