somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

অভিমান ও বিপ্লব

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় ঈশ্বর,
আমার অভিমান দিন দিন বাড়ছে

মাননীয়, রাষ্ট্রপতি,
আমার অভিমান দিন দিন বাড়ছে,

দেশের সকল মাননীয় গন,
আমার অভিমান দিন দিন বাড়ছে,

আপনাদের কাছে আমার আবেদন,
আমাকে একটা সন্মানের চাকুরী দিয়ে
আমার অভিমান কমানোর ব্যবস্থা করুন।

মনোলীনা আমাকে দুই মাসের সময় দিয়েছে
ওর বাবা আমার মত বেকার ছেলের কাছে
মেয়ের বিয়ে দিবেনা,
ওর জন্য সন্মানিত চাকুরীজীবীগনদের
বিয়ের প্রতস্তাব আসছে,
আমাকে দুই মাসের মধ্যে সন্মানিত হতে হবে,
তারপর থেকে আমার অভিমান বাড়ছে।

মাননীয় ঈশ্বর,
আপনি অবশ্যই জানেন,

কারন সব কিছুই আপনার অবগত
ক্ষমতাবান্ মানুষদের সুপারিশ ব্যতীত
সন্মানের চাকুরি এখন আর হয় না,
আপনি সকল ক্ষমতার অধিকারী,
আমি আপনার একটি সুপারিশ এর জন্য
দরখাস্ত সহ
মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা
সহ সব জায়গায় ঘুরেছি
আপনার সুপারিশ এখনো জোগাড় করতে পারলাম না,
আমার হাতে সময় কম, দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে,
আমাকে দয়া করে অভিমান কমানোর ব্যবস্থা করে দিন।

মাননীয় রাষ্ট্রপতি,
আপনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমাতাধর মানুষ,
আমি অনেক চেষ্টা করেও আপনার অফিসে ঢুকতে পারিনি,
আপনার নিরাপত্তারক্ষী আমাকে মানুষিক ভারসাম্যহীন ভেবেছে
আপনার কাছে লেখা আমার দরখাস্ত তারা জব্ধ করেছে
আমি আপনার একজন আস্হাভাজন প্রজা ,
আমি কখনো রাষ্ট্রীয় আইন ভংগ করিনি,
আপনি দয়া করে আমার জন্য একটা সন্মানের
চাকুরীর সুপারিশ পত্র দিন,
আমার অভিমান কমানোর ব্যবস্থা করে দিন।

দেশের সকল মাননীয় গন,
আপনাদের কাছে অনেক গোপন ক্ষমতা আছে,
আমার মত আমজনতা আপনাদের ভয় পায়,
আপনাদের অদৃশ্য থাকার এক অদ্ভুত ক্ষমতা আছে,
তাই আমি আপনাদের সুপারিশ জোগাড় করতে পারি না,
দয়া করে কেউ একজন আমাকে একটা সন্মানের চাকুরী ব্যবস্থা করে দিন।
আমার অভিমান আর বাড়তে দিবেন না

আমি মনোলীনাকে ভালোবাসি,
তাই আমি কখনো রাগ করতে শিখিনি,
মনোলীনা শুধু আমাকে অভিমান শিখিয়েছে।

অভিমান মানুষকে বিরহী করে,
অভিমান মানুষকে কাঁদতে শিখায়,
অভিমান মানুষকে পরিশুদ্ধ করে,
অভিমানী মানুষ এক সময় বিপ্লবী হয়ে যায়।

মাননীয় গন,
বিপ্লবী মানুষ সমাজহীন হয়ে যায়,
সমাজহীন মানুষের কাছে কেউ মাননীয় থাকেনা।
সকল মাননীয়গন,
আপনারা সময় থাকতে আমার অভিমান কমিয়ে দিন,
আমার ভয়,
অভিমান আমাকে একদিন চরম বিপ্লবী বানিয়ে দিবে।


-------------------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
৩১/০৩/২০১৭



সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×