somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

শাহেদের সাথে জীবন বদল

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রতিদিন সূর্য ডুবার পর আমাকে
অচেনা অস্থিরতায় পেয়ে বসে,
দরজায় সামান্য আওয়াজ ও আমাকে
বিভ্রান্ত করে ফেলে,
বাতাসের ফিসফিসানি শব্দও আমার
রক্তে মুক্তির ডাক দেয়,
আমি অপেক্ষায় আছি, আমার বন্ধু শাহেদের জন্য।

শাহেদ আমাকে বাইশ বছর আগে কথা দিয়েছিল,
একদিন আমার জীবনটা ও নিয়ে নিবে,
বিনিময়ে, ওর জীবনটা আমাকে দিয়ে দিবে,
আমরা দুজন দুজনের জীবন অদল বদল করবো,
তারপর থেকে আমি লোভী বিড়ালের মত
অপেক্ষায় থাকি একটা নতুন জীবনের জন্য,
শাহেদ তোর জীবনটার জন্য।

একটা বোকা হাহাকার বাড়তে বাড়তে
বুকের মধ্যে আজ দুঃখের গাছ হয়ে গেল,
অনবরত আক্ষেপের পাতা ঝরে,
আর একটা করে পাতা দেখি আর ভাবি
এইবার বুঝি শাহেদ আসলো।

শাহেদ,
আমাকে তোর আলো জলমলের জীবনটার
লোভ না দেখালে ও পারতিস,
পরতে পরতে এতো সুখের গল্প,
পাওয়া না পাওয়ার হিসাব নাই তোর গল্পে,
সবাইকে সুখ দেখিয়েছিস হাসতে হাসতে,
বুকটা খুলে সুখের হাওরের সুখী বাতাস
আমাদের অসুখী শরীরের মেখে দিয়েছিস,
আমাদের লোভী করেছিস অন্য জীবনের জন্য।

আর আমি সারা জীবন অন্ধাকারে
আয়নায় নিজেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত,
নিজেকেই খুজে পেলাম না এক জীবনে।

আমার এই কালো জীবন
আমার এই অপেক্ষার জীবন
আমার এই লোভী জীবন
সবই নিমেষে বদলে যাবে, যদি শাহেদ তোর জীবনটা আমার সাথে অদল বদল করিস।

শাহেদ, এক জীবনের জন্য বাইশ বছর অনেক,
তোর যদি আর জীবন বদলাতে ইচ্ছা না করে,
নিজের জীবনের প্রতি তোর লোভ জেগে যায়,
আমাকে একবার জানালেই হতো,
আমি হয়তো অন্য কারো জীবন খুঁজতাম।

কোন সন্যাসীর জীবনের জন্য
সব ত্যাগ করে করতাম,
কোন খুনির জীবনের জন্য
একটা খুন করে দেখতাম,
কোন রাজনীতিবিদ এর জীবনের জন্য
দাবা খেলা শিখতাম,
কোন বিরহী জীবনের জন্য
কবি হয়ে যেতাম।
অথবা বিপ্লবী জীবনের জন্য
প্রেমিক হয়ে যেতাম,
"শাহেদ আমি শুধু তোর অপেক্ষায় আছি বাইশ বছর
জীবনটা অদল বদল করার আশায়"।
-----------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
০৪/০৪/২০১৭


সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×