somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

“মনোলীনা” একদিন আমাকে খুজতে আসবে

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনোলীনা,
যাত্রাবাড়ীর মোর থেকে তোমাকে
ডেমড়ার দিকে আসতে হবে,
রাস্তা অনেক জায়গায় ভাঙা,
ড্রাইভারকে বলবে আস্তে দেখে শুনে গাড়ি চালাতে,
ঝাঁকুনিতে তুমি কষ্ট পেতে পারো,
রাস্তায় অনেক জ্যাম থাকে,
ভুলেও গাড়ির কাচ নামাবে না,
হকারদের চিৎকার, ভিখারিদের কান্না
তোমাকে কষ্ট দিতে পারে,
রাস্তার ধুলো তোমার মেকআপ নষ্ট করে দিবে।

ত্রিশ মিনিট এর মত লাগবে
রানীমহল ব্রিজ এর কাছে আসতে।
তারপর কিন্তু তোমাকে গাড়ি থেকে নেমে
রিকশা নিতে হবে,
গলিতে গাড়ি ঢুকবে না, রাস্তা অনেক সরু,
জায়গায় জায়গায় ময়লা পানি জমে থাকে
রিকশার হুড ফেলে, শক্ত করে ধরে রাখবে।

তালতলা নেমে হেটে আসতে হবে,
তারপর আর রিকশা যাবে না,
দেখে শুনে পা ফেলবে,
না হলে কাপড়ে ময়লা পানি লেগে যাবে,
আমার নাম বললে সবাই বাড়ী দেখিয়ে দিবে,
তোমার দিকে সবাই কিন্তু হা করে তাকিয়ে থাকবে।

বাড়ী বলা ঠিক হয়নি, ঘর, অনেকটা ইটের বস্তিঘর,
নাকে রুমালটা ধরে রাখবে, না হলে ড্রেনের বাজে দুর্গন্ধ
সারা জীবনের জন্য মাথায় ঢুকে যাবে,
নেড়ি কুকুরগুলো হঠাৎ তীব্র ভাবেডেকে উঠতে পারে,
তুমি ভয় পেওনা, ওগুলো এই রকমই, কামড়ায় না।

সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠবে, রেলিং নেই,
পিচ্ছিল হয়ে থাকে, সব সময়,
দেখার লোক নেই, মা' র বয়স হয়েছে,
বাবা’তো অসময়ে,আগে চলে গেছে,
চার তলার মা'র ঘরের দরজাটার
ঠিক পশ্চিম দিকের ঘরটাই আমার,
মনোলীনা,
পশ্চিম দিকের ঘরটাই আমার,
“তোমারই "বোকা মানুষ" টার।

মা আবেগহীন কন্ঠে বলে উঠতে পারে
“ এখানে এখন আর কেউ থাকেনা,
অনেক আগেই মরে গেছে
আমাকে একলা রেখে”।

মনোলীনা,
তুমি সাবধানে বাড়ী ফিরে যেও।
--------------------------------------------
জি এম হারুন অর রশিদ
১৭/০৭/২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×