somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির জলের ফেরিওয়ালা

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটি পোড়া রোদ আমার পছন্দ নয়,
সব শুকিয়ে যায়,বুক শুকিয়ে যায়,
মন শুকিয়ে যায়, আনন্দ শুকিয়ে যায়।

বালক বেলায় প্রচণ্ড রোদে যখন,
আমার তুলসী গাছটা পুড়ে মরে গেল
আমি অনেক দিন কেদেছি,
ফোটা ফোটা চোখের জলেও যখন
ছোট তুলসী গাছটা বেঁচে উঠলো না,
আমি অনেক দিন মন খারাপ করে
শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবতাম,
আকাশের অনেক আনন্দ,
আকাশের মনে আমার মতো
তুলসী গাছ মরে যাবার দুঃখ নেই,
তাই আকাশ এখন আর কাঁদেনা।

মা' আমাকে সান্ত্বনা দিয়ে বলতো,
"বৃষ্টির জলের ফেরিওয়ালা যখন আসবে
তোকে জল কিনে দিবো"।
আমি সারাদিন বারান্দার গ্রিল ধরে
দাঁড়িয়ে থাকতাম আর অপেক্ষা করতাম,
কখন আসবে বৃষ্টির জলের ফেরিওয়ালা।

আইসক্রিম, হাওয়াই মিঠাই,সহ আরো
কত রকমের ফেরিওয়ালা আসতো
তবুও বৃষ্টির জলের ফেরিওয়ালা আসতো না।

তারপর একদিন মা' মরে গেল,
তবুও বৃষ্টির জলের ফেরিওয়ালা আসলো না,
শুধু আমার চোখের জলে মা’র চোখ ভিজলো।

সেদিন আমি বুঝতে পারলাম,
আমার বুকের মাঝে একটা ভিজে আকাশ আছে,
সেখানে বৃষ্টি হয় দিন রাত্রি,
অনেক জল জমা আছে সেখানে,
এই জীবনে আর বৃষ্টির জল ফুরাবে না,
আমি চাইলেই বৃষ্টির জল ফেরি করতে পারি,
কোন বালক যেন আর বৃষ্টির জলের ফেরিওয়ালার জন্য
বারান্দার গ্রিল ধরে অপেক্ষায় না থাকে।

তারপর থেকে অনেক দিন ধরে
আমি বৃষ্টি জল ফেরি করছি,
কেউ বুঝে না এতো কিছু থাকতে
আমি কেন বৃষ্টির জলের ফেরি করি,
আমি আর কি করতে পারি,
বৃষ্টির জল ফেরি না করলে
এত দিনে আমি জলে ডুবে মরে যেতাম,
আমি কি জানতাম মা মরে গিয়ে আমার বুকের আকাশটা কে
ভিজিয়ে দিবে অশেষ বৃষ্টি জলে।

আমি এখন মাটি পোড়া রোদ পছন্দ করি,
বৃষ্টি জলে আমার বুকের ভিতরের কষ্ট
কাদা মাটি হয়ে গেছে,
এখন আমি নিজেই বুকের ভিতর,
মাটি পোড়া রোদের ফেরিওয়ালা খুঁজি ।
-------------------------------------------------
জি এম হারুন অর রশিদ
১৪/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×