somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজ্জাক -কবরীর প্রেম ও একজন বালক

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইটের উপর পা দিয়ে
আমার বয়সী অনেকের সাথে
ঠেলাঠেলি করে মিয়া বাড়ীর জানলায়
দাঁড়িয়ে থাকতাম অনেকক্ষন ধরে।

বয়স কতো হবে আর আমাদের,
দশ অথবা এগারো, না হলে আরেকটু বেশি,
সবাই কি উত্তেজনা নিয়ে ছোট সাদাকালো টেলিভিশনটার দিকে তাকিয়ে থাকতাম,
কখন শুরু হবে বাংলা ছিনেমা,
তারপর একসময় যখন শুরু হতো,
নাম দেখে উত্তেজনা আরো বেড়ে যেতো,
প্রধান চরিত্রে "নায়ক রাজ রাজ্জাক"
আর "মিষ্টি মেয়ে কবরী"।

মশার কামড়ে পা ফুলে যেত,
তবুও নড়তাম না
খোলা মাঠে গান গাইতে গাইতে,
রাজ্জাক যখন কবরীর পায়ের উপর
মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে থাকত,
আমার কেমন যেন খুব লজ্জা লাগত,
মাথা ঘুরত, আর তাকাতে পারতাম না,
ভাবতাম বিশাল একটা অন্যায় করেছি,
আর রাজ্জাক যখন কবরী কে বলতো,
"আমি তোমাকে ভালোবাসি"
তখন আমার কান গরম হয়ে যেত,
তারপর বাসায় ফিরে সারা রাত ঘুমোতে পারতাম না,
স্বপ্নে সারারাত শুধু রাজ্জাক কবরী গান গাইত আর বলতো "আমি তোমাকে ভালোবাসি"
তখন স্বপ্নের মাঝেও আমার লজ্জা করতো।

ভালোবাসা কি জিনিষ
আমার খুব জানতে ইচ্ছা করতো,
"আমি তোমাকে ভালোবাসি" বোধহয় খোলা মাঠে
নায়িকার পায়ের উপর শুয়ে,
আকাশের দিকে তাকিয়ে বলতে হয়।

পাশের বাসার নীলা আপাকে দেখলেই
আমার নায়িকা কবরীরমত লাগতো।

আমার খুব ইচ্ছে করতো খোলা মাঠে
উনার পায়ের উপর শুয়ে বলবো
"নীলা আপা আমি তোমাকে ভালোবাসি"
নীলা আপা আমার চেয়ে ছয় সাত বছর বড় হবে,
কলেজে পড়তো বোধ হয়।

উনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতামনা,
মনে হতো এই বুঝি ধরা পরে যাবো,
উনি যদি আমার মনের কথা বুঝে যায়
তাহলে কি লজ্জার কথা হবে,
অনেক খারাপ ছেলে ভাববে,
বাবাকে বলে দিলে বাবা অনেক মারবে,
আর টেলিভিশন দেখতে দিবেনা।

একদিন শুনলাম নীলা আপাকে
আর খুজে পাওয়া যাচ্ছেনা।

বড়োরা সবাই ফিসফিস করে আলাপ করেতো,
নীলা আপা নাকি তার প্রাইভেট টিউটর এর
সাথে পালিয়ে বিয়ে করেছে।
আমার খুব জানতে ইচ্ছে করতো,
উনারা কি রাজ্জাক,কবরীর মত মাঠে গান গেয়ে ছিল,
তারপর কি প্রাইভেট টিউটর
উনার পায়ে মাথা রেখে বলেছিল
“আমি তোমাকে ভালোবাসি “
তা না হলে যে নীলা আপা যে সুখী হবে না।

অনেক দিন মন খারাপ ছিলো আমার।
বিকেল হলেই আমি মাঠে গিয়ে শুয়ে থাকতাম
আর আকাশের দিকে তাকিয়ে বলতাম
“নীলা আপা আমি তোমাকে ভালোবাসি”
ঠিক রাজ্জাক যে ভাবে কবরীকে বলতো।
----------------------------------------------------
জি এমম হারুন অরর রশিদ
১৯/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×