somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

প্রিয় ঢাকা শহর

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় শহর
আমি আজ আটকে গেছি
তোমার হৃদপিন্ডের মাঝ বরাবর।
অভিমানে, অবহেলায়, ঘৃনায় যত দূরে যাই
প্রেমিকার মত আবারো একটানে
বুকের খাঁচায় আটকে ফেলো,
তোমার ভালোবাসার কাছে আমি বড়ই বেহায়া,
অবলীলায় আত্মসমর্পণ করি তোমার
হৃদপিন্ডের চোরা অলিগলিতে,
তুমি যে আমার প্রথম প্রেম
প্রিয় শহর, আমার ঢাকা শহর।

আমি কে, কেউ ছিলাম না
তুমি আশ্রয় দিলে, তাই জন্মালাম তোমারই বুকে,
তোমারই বুকের কতো শিরা উপশিরায়
দুরন্ত রক্তের মতে ছুটেছি,
যাত্রাবাড়ী থেকে নারিন্দা, ধুপখোলা মাঠ, চকবাজার
ছুটতে ছুটতে বালক থেকে কিশোর হয়েছি,
মতিঝিল আর গুলিস্তান আমাকে
যৌবনের বাক্য শিখিয়েছে,
অভিসার আর মধুমিতা সিনেমা হল
ভালোবাসা ,বিরহ ও অভিমান,
আর রংবাজ হতে শিখিয়েছে,
রংবাজ হতে গিয়ে চুল কাঁধ বরাবর নামিয়ে ছিলাম
কোমরে নিষিদ্ধ অস্র সেভেন গিয়ার নিয়ে ঘুরেছি,
মনোলীনার প্রেমিক হতে গিয়ে
আবার চুল কেটে নায়ক সেজেছি,
অস্র ফেলে বুকে তপ্ত প্রেমের চিঠি নিয়ে ঘুরেছি
এক সময় আবারো সুবোধ কিশোর সেজে
তোমারই বুকেই ফিরেছি।

আমার প্রিয় শহর, ঢাকা শহর।
অথচ কি এক অভিমানে আমাকে ধুরে ঠেলে দিলে,
অন্য শহরে, অন্য বুকে, অন্য হৃদপিন্ডে,
তুমি ভেবে ছিলে দূরে ঠেলে দিলেই আমি শুদ্ধ হবো,
তোমাকে ভালোবেসেই
আবার আমি অন্য শহরের প্রেমে পড়েছিলাম
পরকীয়া প্রেমিকের মতো
প্রিয় সিলেট, তুমি আমার দ্বিতীয় প্রেম,
আমি কখনো তোমাকে তা বলতে পারিনি,
তুমি আমাকে তোমার শরীরের
সবটুকু উজার করে দিয়েছিলে
প্রথম প্রেম ভেবে,প্রথম প্রেমিকার মত,
আমি তার যোগ্য হতে পারি নাই কখনো।

প্রিয় ঢাকা শহর,
তুমি দূরে ঠেলে দিলেও
আমি ঠিকই বেহায়ার মতো ফিরেছি
তোমার কাছে বারবার।
আমার বয়সের সাথে তোমারও রঙ ফিরছে
আমি বার্ধক্যে যাচ্ছি ক্রমশ সাদা হয়ে,
আর তোমার যৌবন ফিরছে দিন দিন রঙিলা হয়ে,
তুমি এখন অন্য যুবকদের জন্য সাজছো।

প্রিয় ঢাকা শহর
আমার মতো কতজন যে আটকে আছে
তোমার হৃদপিন্ডের অন্য চোরা অলিগলিতে
তাদের চুলও একদিন সাদা হবে
আর তুমি দিন দিন হবে রঙিন।
------------------------------
রশিদ হারুন
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×