somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

গভীর ঘুম মৃত্যুর সমান

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবার আমার গভীর ঘুম
আমার কাছে মৃত্যু মনে হয়,
তাই আজকাল,প্রতিবার ঘুম ভাঙ্গলেই
চোখ খুলে আমি উপরের দিকে তাকাই,
ছাদের দিকে তাকিয়ে থাকি,
আসলে আরো অনেক উপরে
আমার মনের দৃষ্টির শেষ সীমায়,
কৃতজ্ঞতায় খুশি মনে বিড়বিড় করে বলি
“আহা ,এখনো বেঁচে আছি”।
আমাকে আরেকটু সময়
দেওয়া হয়েছে বেঁচে থাকার,
অথবা,আমার পুনর্জন্ম হয়েছে
প্রতিবারের মতো,
তাই ঘুমোতে যাবার সময়ও
আমি হাসি মুখে থাকি।

আমি গভীর ঘুমে কখনো স্বপ্ন দেখিনা,
মৃত মানু্ষের মতো বিছানায় পরে থাকি,
আমার বুকটা কেউ চালিয়ে রাখে।

কিছু কাজ হয়তো বাকী আছে
কারো কারো কাছে হয়তো
ক্ষমা চাওয়া হয়নি,
কারো কারো ঋন এখনো পরিশোধ হয়নি,
ভালোবাসা এখনো
ফেরত দেয়নি অনেকের,
বলাই হয়নি অনেককে ভালালাগার কথা,
“কৃতজ্ঞ” এই শব্দটিও
বলা হয়নি অনেককে,
হয়তো কালজয়ী কোন কবিতা
ঠায় দাড়িয়ে আমার জন্য,
শুধুই আমার জন্য,
আমি লিখবো বলে।

তাই প্রতিবার গভীর ঘুম ভাঙ্গলেই
আমি কৃতজ্ঞতায় খুশি হয়ে যাই,
ভাবি গভীর ঘুমে বুকটা যদি থেমে যেত,
অথবা চালিয়ে না রাখতে কেউ একজন,
হয়তো আমাকে শুদ্ধ মানুষ হওয়ার
আরেকটা সুযোগ দিয়েছে।

এভাবে একদিন আমার
গভীর ঘুম আর ভাঙ্গবে না,
আমার বুকটা চালিয়ে রাখার
আর দরকার থাকবে না,
তবুও আমি কৃতজ্ঞ থাকবো,
আমার শেষ গভীর ঘুমটির জন্য,
আর আমার হাসিমুখের মৃত্যুর জন্য।

আমার হাসিমুখ দেখে
সবাই যেন বলে
“লোকটি নিজের মৃত্যুর সময় ও
খুশিতে খুব হেসেছিলো,
ভা্লোবেসে হেসেছিলো,
কৃতজ্ঞতায় হেসেছিলো”।
—————————
রশিদ হারুন
২৩/০২/২০১৮
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×