somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

মানুষ ও আকাশ দেখা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর শাহেদকে দেখলাম,
কমপক্ষে বাইশ বৎসর হবে,
আশ্চর্য্য, এক দেখাতেই কি ভাবে যেন চিনে ফেললাম,
গাড়ী থেকে নেমে এদিক ওদিক তাকাচ্ছে,
খুব দামী গাড়ী হবে হয়তো,
সাদা বক এর মতো রং ,
আমার কাছে সব গাড়ী একই মনে হয়
ছাদ দেওয়া, আকাশ দেখা যায় না
আমার আবার আকাশ না দেখলে
মনে হয় চলন্ত জেলখানা,
শুধু ট্রাককে মনে হয় নিজের গাড়ী
আকাশ দেখতে দেখতে ঘুরাঘুরি করা যায়।

শাহেদ ,আমাকে চিনতেই পারলো না,
ওর চোখে কালো সানগ্লাস.
সূর্য্যের আলো বোধহয় সহ্য হয় না,
আমার বন্ধু, শাহপরান হলের রুমমেট ছিলো ও।

পুজিবাদী সমাজ ও খুব ঘৃনা করতো,
কথায় কথায় শ্রেনীহীন, শোষনমুক্ত সমাজের কথা বলতো,
সবাইকে চমকে দিয়ে চিৎকার করে বলতো
“বিপ্লব দীর্ঘজীবি হোক”।
দামী দামী গাড়ী ,বাড়ী দেখলেই ও পুড়িয়ে দিতে চাইতো
ধনী মানুষদের ও সহ্য করতেই পারতো না,
অথচ,অসাধারন ভালো বিপ্লবী কবিতা লিখতো।

শাহেদ আকাশ দেখতে খুবই ভালোবাসতো
খোলা মাঠে শুয়ে ঘন্টার পর ঘন্টা
আকাশের দিকে তাকিয়ে থাকতো
প্রায়ই রাতে হলের ছাদে চলে যেত আকাশ দেখতে,
“আকাশে এতো কি দেখিস?”
আমি একবার জানতে চেয়েছিলাম.
“আমি দেখি আমার আকাশের মায়া
সবারই একটা আকাশ আছে,
মায়াটা খুঁজে নিতে হয়”
আকাশ দেখার নেশা ওর কাছ থেকেই পেয়েছিলাম।

আমরা দু’জনই একেবারে সাধারন পরিবারের ছিলাম,
অথচ, বিপ্লবী শাহেদ সবার কাছেই অসাধারন হয়ে উঠলো,
আর আমি ওর ছায়া হয়ে গিয়েছিলাম,
আমিও ওর মতো বিপ্লবী কবিতা লিখবো বলো
সারারাত ছাদে শুয়ে আকাশ দেখেছি অনেকদিন,
আমি লিখতে গেলেই ভালোবাসার কবিতা হয়ে যেতো,
শাহেদ রাগ করে বলতো
“তোকে দিয়ে বিপ্লব হবে না
তুই মেয়েদের কথা বেশী ভাবিস”।

তারপর একদিন রাতে শাহেদ হলের ছাদে
আকাশ দেখতে গিয়ে আর ফিরলো না,
শুধু দু'লাইন ছিলো আমার জন্য.
“আমাকে আর খুঁজিস না,
শ্রেনীহীন, শোষনমুক্ত সমাজে আবার দেখা হবে”।

তারপর সবাই হয়তো শাহেদের কথা ভুলে গিয়েছিলো
আমি খুব আশায় থাকতাম
শ্রেনীহীন, শোষনমুক্ত সমাজে
শাহেদের সাথে আবার দেখা হবে একদিন।

আমি অনেক বছর ধরে
দিনের বেলা ফুটপাতে বসে
কবিতার বই ফেরি করি
সবই বিপ্লবী কবিতা,
আর রাত হলেই ছাদে গিয়ে আকাশ দেখি,
আর ভাবি শাহেদ একদিন আসবেই।

আজ অনেকদিন পর শাহেদকে দেখে
আমার বুকে একটুও আনন্দ হলো না,
তবুও কেনো যেনো অদ্ভূত ভাবে
চিৎকার করে হাসলাম একটুও বুঝলাম না,
সবাই পাগলের হাসি মনে করে ভয় পেলো,
শুধু শাহেদ কালো সানগ্লাস খুলে আমার দিকে তাকালো,
“আপনাকে কেমন যেনো পরিচিত মনে হচ্ছে,
কোথায় দেখেছি মনে পরছে না ?”
আমি নির্বিকার ভাবে বললাম
“আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি,
ফুটপাতের সবাইকেই একরকম দেখা যায়”।

আমি এখন শুধুই
ভালোবাসার কবিতার বই ফেরি করি,
আর আকাশ দেখা এখনো ছাড়তে পারিনি।
______________
রশিদ হারুন
২৭/০২/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×