somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

যাদুকর

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’--তাই নিয়ে আমার কবিতা "যাদুকর" লিখেছিলাম মন্ট্রিয়াল, কানাডা তে ০২/১২/১৭ তারিখে।
আজ আবার দিলাম---

যাদুকর
----------------------------
বউরে,
আইজ কি অইলো হুন,
তুইতো বিশ্বাসই করবার পারবি না
আল্লার কসম,আমি জন্মের পর থাইক্কা
এতো মানুষ একসাথে কহোনো দেহি নাই।

বউরে,
প্রতথমে তো কইলাজাডার মাইধ্যে ভয় হান্দায় গেছে ,
মানুষ আর মানুষ, খালি মাথা দেহা যায়,
সবাই হাইট্টা যায়,
কেউ আমার রিকশায় উটবার চাইলো না,
একজনরে থামাইয়া জিগাইলাম,
"কই যানরে ভাই",
কইলো' রেসকোর্স এর মাডে যাইবো,
"শেখের ব্যাডায়" নাকি বকতিতা দিবো,
মনে লয় মাইনশের কামকাইজ নাই,
আমাগো মতন দিন আইন্না দিন খাইলে বুঝতো,
একদিন রিকশায় প্যাডেল না দিলে
গুষ্টি হুদ্দা ভুখা থাকতে অয়।

বউরে,
কি মনে লইলো, রিকশাডারে টানতে টানতে
আমিও মাইনষের লগে আইজ মাডে গেছিলাম,
আহারে বউ, তুই যদি যাইতি,
এত্তো মানুষ, হারাডা জনম
দুইজনে গুনলেও শেষ অইবো না।
হগলের মুহে খালি "জয় বাংলা" আওয়াজ।

বউরে,
আচমকা হজ্ঞোলে চুপ মাইরা গেলো,
"শেখের ব্যাডায়" মাইকের সামনে দারাইলো,
ডাইন হাতের আংগুলটারে উচ্চা কইরা
বকতিতা শুরু করলো,
আমি রে বউ, ঠিক মতো কিছুই হুনিনাই,
দুইডা লাইন খালি মনে আছে,
আর খালি আংগুলের নাচন দেকলাম
আংগুল উডাইলে হজ্ঞলে চুপ,
আংগুল নামাইলে কয় "জয় বাংলা"।

বউরে,
তুই বিশ্বাস করবি না,
এত্তো আওয়াজে আমার কানে ধান্দা লাইজ্ঞা গেছিলো,
ঠাডার মতো আওয়াজ,
ঝরের মাইধ্যে যেই ঠাডা পরে হেই রহম ঠাডা,
আমি খালি হেই আংগুলের নাচন দেহি,
আর মনে মনে কই,
কত্তোবড় যাদুকর এই "শেখের ব্যাডা"।
আংগুলের ইশারায় এত্তো মানুষরে
চুপ করায়,আবার কথা কওয়ায়।

এই আংগুল দিয়া আয়ুব খান আর ভুট্টুরে দমকাইছে,
কত্তোবড় কইলজারে বউ,
এগো নাম হুনলেই আমার লুঙ্গি ভিইজ্জা যায়,
আর শেখের ব্যাডায় হেগোরে দমকায়।

বউরে,
তোরে একডা সত্ত কতা কই
আমারো না হের পর থাইক্কা,
আংগুল তুইল্লা খালি হেগোরে
ধমকাইতে ইচ্ছা করতাছে।

বউ আমি তোরে দেহাই "শেখের ব্যাডায়"
কেমনে বকতিতা দিছে।
এই যে আমি পিরাডার উরপে দারাই,
তুই আমার সামনে মাডিতে বয়,
আমি যহন আংগুল নামামু,
তুই কইবি "জয় বাংলা"
আর আমি এই বাবে আংগুল তুইল্লা কমু
“এই বারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
“এই বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
ঠিক শেখের ব্যাডার মত।
-------------------------------------------------
রশিদ হারুন
মন্ট্রিয়াল, কানাডা
০২/১২/১৭
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×