somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

“মানুষ ভালোবাসার জন্য”—-( প্রিয় জাফর ইকবাল স্যারের জন্য )

১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লক্ষ কোটি মানুষ অপেক্ষায় আছে
তাদের প্রিয় অভিমানী কবির অপেক্ষায়
সবাই ফিসফিস করে আলাপ করছে
কবি আজ যে কবিতাটি শোনাবেন
হয়তো তার জীবনের শ্রেষ্ঠ কবিতা,
প্রতিটি শব্দ হয়তো
অভিমানে ভিজেঁ থাকবে।

কবি মঞ্চে উঠে দাড়ালেন,
শ্রোতারা সবাই চুপ হয়ে গেলো,
কবি পকেট থেকে
একটি কাগজ বের করলেন
সেখানে একটি কবিতা লেখা আছে।

কবি মাইক হাতে বললো-
“কবিতাটি শোনাবার আগে আমি
দুটি কথা বলতে চাই,
আমার বুকের মাঝে আজ ঘুম নাই,
আমি সম্পুর্ণ বুক হাতরে
একটিও অভিমানের শব্দ খুঁজে পাইনি,
আমার অভিমানী শব্দগুলো
আজ রাজপথে
শ্লোগানে শ্লোগানে যুদ্ধে নেমেছে
মানুষ বাঁচার লড়াইয়ে নেমেছে”।

শ্রোতারা সবাই চিৎকার করে বলে উঠলো-
“আমাদের কি আর কখনো
অভিমানের কবিতা শোনা হবেনা?
কবি বললো-
“অভিমানগুলো আবার বুকে ফিরলেই
আমি আমার কবিতার বুকে বিলিয়ে দিবো,
আজ আমি আপনাদের জন্য এই প্রথম
একটি বিপ্লবী কবিতা লিখেছি।”

শ্রোতারা চুপ হয়ে গেলো,
কবি বুকের মাঝে একটি হাত রেখে কবিতাটি পড়লো,
“ মানুষ ভালোবাসার জন্য”।

তারপর লক্ষ কোটি মানুষ
বুকের মাঝে একটি হাত রেখে
আকাশ বাতাস কাপিয়ে গর্জন করে উঠলো
“ মানুষ ভালোবাসার জন্য”।
————————-
রশিদ হারুন
০৯/০৩/১৮

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×