somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

বাবা’কে ধার দিবেন প্রভু

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রভু,
আমার মৃত বাবা’কে
সাতদিনের জন্য ফিরিয়ে দিন,
অথবা ধার দিন,
আপনি যে ভাবেই ভাবুন,
আমার কোনো কিছুতেই আপত্তি নাই,
তবুও আমার কাছে সাতদিনের জন্য জমা দিন আমার বাবা’কে,
আমি আমার মায়ে’র কসম খেয়ে বলছি,
সাত’দিন পর বাবা’কে ফেরত দিবোই।

প্রভু,
বাবা’কে যে’দিন ফিরিয়ে দিবেন,
দয়া করে একটু খেয়াল রাখবেন,
ভালো পোষাক পরে যেনো থাকে,
অনেক’দিন পর সংসারে ফিরবে
তাই একটু ভালো কাপড় পরা না থাকলে
আমার মা’য়ের মন খারাপ হবে।

প্রভু,
মা অনেক’দিন পর বাবা’কে দেখে লজ্জা পেতে পারে,
কিন্ত্তু বাবা’র পচ্ছন্দের সাদা পোলাও মা ঠিকই রান্না করবে,
আমি আড়াল থেকে উনাদের ভালোবাসা’র কথা শুনবো,
আমি জানি এটা ‌অন্যায় ,
তবুও আমি শুনবো,দেখবো,
আমি আমার মা’য়ের হাসি দেখি না অনেক’দিন,
সে’দিন আমি আসলে আমার মা’য়ের হাসি দেখবো।

প্রভু,
একদিন বাবা’কে নিয়ে শিশু পার্কে যাবো,
ছেলেবেলা বাবা সুযোগ পেলেই
আমাদের সবাই’কে নিয়ে শিশু পার্কে ঘুরতে যেতো,
আসলে অল্প টাকায় এর চেয়ে ভালো
‘বেড়াতে যাওয়ার যায়গা’
আমাদের বোধহয় ছিলোনা।

প্রভু,
বাবা’র খুব শখ ছিলো একটা ভালো স্যুট বানানো,
গুলিস্তান থেকে পুরোনো একটা স্যুট কিনেছিলো
আমার জন্মের ও আগে,
সেটা পরেই সব অনুষ্ঠানে যেতো,
মা প্রায়ই বলতো,
“একই কাপড় আর কতোদিন পরবে,”
বাবা বলতো” এই বছরই একটা দামী স্যুট বানাবো, দেখো,”
বাবা’র আর কখোনি দামী স্যুট বানানো হয়নি টাকা’র অভাবে,
মা’র তাই আর বাবা’র দামী স্যুট দেখা হয়নি,
আমি বাবা’কে একটা দামী স্যুট বানিয়ে দিবো এবার,
মা খুব খুশি হবে নতুন স্যুটে বাবা’কে দেখে।

প্রভু,
আমি বাবা’কে একটা দামী হোটেলে খায়াবো একদিন ,
সে’দিন মা, ভাই, বোন সবাই থাকবে,
বাবা’কে প্রায়ই আক্ষেপ করে বলতে শুনতাম,
“কিছু টাকা জমলেই সবাই’কে নিয়ে একদিন
দামী একটা হোটেলে এক’বেলা খাবো,”
বাবা’র আর টাকা জমানো হয়নি,
প্রভু,
তার আগেই আপনি আমার বাবা’কে
আপনার কাছে নিয়ে গেলেন।

এক’দিন বিমানে করে বাবা মা সহ সমুদ্র দেখতে যাবো,
বিমানের আওয়াজ পেলেই বাবা আকাশের দিকে তাকিয়ে বলতো,
“ পরের বছর তোদের সবাইকে বিমানে করে
সমুদ্র দেখতে নিয়ে যাবো,”
প্রভু,
সেই পরের বছর কখনো’ই আসেনি আমাদের পরিবারে,
বাবা থাকতে কখনো’ই আসেনি।

এক’দিন বাবা’কে নিয়ে সারা’দিন হাঁটবো,
বাবা’র হাত এক মুহূর্তের জন্য ও ছাড়বো না,
ছোটবেলা রাস্তায় হাঁটতে বের হলে
বাবা শক্ত করে আমার হাত ধরে রাখতেন ,
যেনো হারিয়ে না যাই,
প্রভু,
আমিও বাবা’র হাত ধরে রাখবো ,
বাবা যেনো হারিয়ে না যায়।

এক’দিন বাবা’র কাছে
ছোটবেলা’র সব মিথ্যা’গুলো স্বীকার করবো,
স্কুল ফাঁকি দেওয়া,
লুকিয়ে সিগারেট খাওয়া,
না বলে পকেট থেকে ঘুড়ির টাকা নেওয়া,
ওজু না করেই নামাজ পড়া,
সব মিথ্যা’গুলো স্বীকার করবো,
আমি চাই মিথ্যার জন্য বাবা আমাকে শাসন করুক।
প্রভু,
আমাকে বকা দেওয়ার মানুষ একজনই ছিলো,
শুধু বাবাই বকতো,
মা কখনো কেনো যেনো বকে না!!!

প্রভু,
মা যদি বাবা’ কে আর যেতে না দেয়,
অথবা বাবা’ই থেকে যেতে চায়,
আপনার কি বিশেষ ক্ষতি হবে?
আপনার কাছেতো লক্ষ কোটি মানুষ,
আমারা না হয় আমাদের একজন’কে রেখেই দিলাম,
শাস্তি না হয় আমাকেই দিবেন,
কথা দিয়ে কথা রাখতে না পারার জন্য,
প্রভু,
সাত’দিন না হোক,
অন্তত এক’বেলার জন্য হলেও
আমার বাবা’কে ধার দিবেন।
————————————
রশিদ হারুন
৩১/০৮/২০১৮
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×