somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষমেশ দেখা হলো

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেখা হলো-
শেষমেশ দেখা হলো।

চলতি পথে ‌অস্হির চোখ দুটি কতো মেরেছি ছুড়ে,
রিকশা, গাড়ি, বাসে অথবা অসংখ্য মানুষের ভীড়ে।
শেষমেশ তোকে দেখতে পেলাম মোবাইলের স্ক্রীনে,
উনিশশ তেইশ দিন ষোল ঘন্টা পার হওয়ার দিনে।

নাম পাল্টে তুই ফেসবুকে এতোকাল,
নেই কোনো কমন ফ্রেন্ড,
আমি তোর নাম দিয়ে খুঁজে অযথাই নাকাল।
ভাগ্যিস তোর প্রোফাইল ওপেন-
পাবলিক করা ছিলো,
হঠাৎ করেই এ্যাড ফ্রেন্ডে
তাই আমার চোখ আটকে গেলো।

হলুদ শাড়ি, নীল টিপ
সেই একই হাসিতে,
এখনো কি একাই হাসিস-
তোর আয়নায় তোরই বরের বাড়ীতে?

চোখের নিচে কৃপণের মতো জমিয়ে রাখতি-
যে সব বাড়তি মায়া,
সবই বোধহয় বিলেয়েছিস তোর বরকে?
মনে হলো ভুল দেখলাম নাতো আজকে?
তোর চোখের নিচে শুধু পড়ে আছে-
আমার না পাওয়া হাহাকারের কিছু ছায়া।

ঠোঁট দুটি তোর একটু যেনো ভারী হয়েছে?
এখন বুঝি চাওয়াগুলো বেশি কষ্টে পড়েছে?
এখনো কি অল্পতেই ঠোঁট ফুলিয়ে কাঁদিস?
বরের কাছে কি যখন তখন ঠোঁটে আদর খুঁজিস?

বরের বুকে মুখ ঘসতে একবারও কি থমকে যাস?
থামিস নাকি!!
সেখানে কি আমার ঘামের মরণগন্ধ পাস।

চুলগুলো কেমন স্বাধীনভাবে উড়তে দিয়েছিস!!
আমার কাছে আসলেই অযথাই বেঁধে রাখতিস!!
আমার মতো তোর বরও কি
চুলে ডুবতে চায়,
নাকি চুল পর্যন্ত যাওয়ার আগে ঠোঁটেই মরে যায়?

রাগ উঠলে এখনো কি জোরে খাঁমচে দিস?
আমার মুখ,বুক আর পিঠের দাগের কথা মনে কি রেখেছিস?
রাগ কমাতে বর কি
তোকে আচমকা বুকে টেনে ধরে?
নাকি পাল্টা রাগে সেও আরো দূরে সরে পড়ে।

প্রোফাইলের সব ছবিতে তোকে আগের চেয়ে ভারী লেগেছে,
শরীরে বোধহয় ভালোবাসার আলগা মাংস বিঁধেছে।
আগেতো খাবার দেখলেই চেহারায় দেখতাম ভয়,
এখন বোধহয় বরের আদরে
সবই খেতে হয়।

এখনো কি জোছনা রাতের সেই পাগলামিটা পালিস?
ঘরে সব বাতি নিভিয়ে দিস!!
কাপড়হীন হয়ে এখনো চাঁদকে লোভী করিস?

এখনো কি চায়ে চলে দু’চামচ চিনি?
নাকি বরের কথায় তাও ছেড়েছিস, না জানি!!

ভয়ের স্বপ্নটা এখনো কি মধ্যরাতে জ্বালায় তোকে?
ভয় কমাতে বর কি তখন ঝাপটে ধরে বুকে?

উনিশশ তেইশ দিন ষোল ঘন্টা
সয়ে,
ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম না তাই দোষলাগা রাশির ভয়ে।
যদি আবার ব্লক মারিস,
এক জীবনে তুই একলাই,
শুধু তুই একলাই-
আমায় কষ্ট দিতে পারিস।
নাইতো আমার এতো মনের জোর,
এখন আমার শরীরে ধরেছে নিষিদ্ধ জ্বরের ঘোর।

সব ছবিতে একা কেনো!!
বরের ছবি কই?
ভালো আছিসতো তুই?
ঝগড়া হলে মিটিয়ে নিস যেনো,
আমি ভালো না থাকলেও,
‘লক্ষী সোনা’ ভালো থাকিস তুই।
————————————
রশিদ হারুন
২০/১২/২০১৯
অনুপ্রেরণা এবং কৃতজ্ঞতায় প্রিয় একটি কবিতা- প্রিয় কবি “সৃজা ঘোষের- বছর চারেক পর”
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×