somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমি ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছি!

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মা,
তুই আমায় বলতি ‘বোকা মানিক’।
আর বাবা বেঁচে থাকতে কথায় কথায় বলতো,
‘গাধার ঘরে গাধা’।

কেউ আমাকে গাধা বললে-
মা’ তুই অনেক কষ্ট পেতিস,
এই একটা জিনিষই আমি কেমনে যেনো বুঝতাম!!
ছোট ভাই বোনেরাও সুযোগ বুঝে আমাকে দিয়ে তাদের সব ফুট ফরমাস খাটাতো সারাদিনই।
তাদের সবার বিয়ের পর যখন ঘরে আর কাজের মানুষ আর পাওয়া যায়না-
তখনই আমায় সবাই মিলে বিয়ে দিয়ে দিলো আমায় বয়স কালে,
বউটাও প্রথমদিনই বুঝে গেলো আমি কেমন!!
তারও নাকি গাধা মানুষ পছন্দ নয়।

আমি আবার গাছপালা বেশি পছন্দ করতাম।
গাছদের সাথে গোপনে কথা বলতে এতো আনন্দ লাগতো,
কাউকে বুঝাতে পারবোনা।
গাছদের কোনোরকম দাবী দাওয়া ছিলোনা কোনোদিন।
তাই বাগান নিয়েই পড়ে থাকতাম।
আর গাছদের সাথেই ভালোবাসাবাসি- মাখামাখি করতাম গোপনেই।

আমার বউ সারাদিন তার বুদ্ধিমান মানুষ বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করতো,
তাই তাদের কথা শুনে সে শরীর আর মনে সে খুব আনন্দ পেতো।
গাধা মানুষতো আমি-
তাই আয় রোজগার ও করতে পারতাম কম।
যা পেতাম বউয়ের কাছেই দিতাম।

মা’রে তুইও আমারে ঠিকমতো ভালোবাসলিনা,
যদি ভালোবাসতিস?
তাহলে হুট করে এভাবে কেউ মরে যায়!!
বেঁচে থাকতে মা তোকেও ঠিক মতো শখ করে তোর প্রিয় কমলা, আংগুর আর বেদানা কিনে দিতে পারতাম না।
বউর জন্যও দামী শাড়ী, গহনা কখনোই পারিনি।
বউ আমাকে প্রায়ই বলে,
যে পুরুষ ঠিকমতো বউয়ের মাথা টিপে দিতে পারেনা-
সে কিভাবে বউকে আদর করবে।
তার বন্ধুরা নাকি খুব ভালো মাথা টিপে দিতে পারে।
মা আমি এমনই গাধা কি ভাবে যে হলাম?
বউ এর মাথাও ঠিকমতো টিপে দিতে পারিনা!!
আমি নাকি শধু গাছদেরই আদর করতে পারি।

মা,আগের জন্মে আমি বোধহয় গাছ ছিলাম,
ভুল করে মাটি ভেবে তোর পেটে ডুকেছিলাম!!
বউ যেদিন বুঝিয়ে বললো,
আমার মতো মানুষরুপী গাছদের
পার্থিব কোনো কিছুই লাগে না,
এমনকি আদরও,
লাগেনা কোনো নারীর শরীরও,
শুধু কিছু মাটি হলেই চলে।
আমার অল্প কিছু যা ছিলো জাগতিক,
সেদিনই বউয়ের নামে-
আমি সবই দস্তখত করে দিয়েছিলাম।
মা’রে তারপর থেকে আমার বউয়ের
এখন আর কোনো মাথা কোনো ব্যাথা নাই।
আজকাল গাধামনে কেনো যে মনে হয়!!
তারে কে যেনো অনেক সুন্দর করে মাথা টিপে দেয়!!
তবুওতো কেউ না কেউ দেয়,
আমিতো পারিনা।

গাছদের কোনো সম্মান লাগেনা,
তাই কেউ আমাকে অসম্মান করলেও কোনদিন কিছুই মনে হয়না।
গাধা মানুষতো আমি-
বউ আবার গাধা পছন্দ করেনা,
তাই কখনো ভালোই বাসলো না ঠিক মতো আমাকে,
সম্মানতো অনেক দূরে।

মা’রে, আমি এখন গাছদের সাথেই থাকি।
আর নিজের জন্য মরা গাছের পাতা দিয়ে মাটির একটা গর্ত বড়ছি কয়েকদিন যাবত।
ঠিক তোর কবরের পাশেই ।
গর্তটা দেখতে অনেকটা মানুষের কবরেরই মতো।
ঠিক করছি গাছ হয়ে দাড়িয়ে থাকবো সেখানে আজীবন তোর কবরের পাশে।
গাছ’দের বোধহয় মানুষের ভালোবাসা না হলেও চলে।
—————————————

রশিদ হারুন
১০/১২/২০২০
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×