somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জলে ভিজা তোমার চিঠির ঘ্রাণ

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটু বৃষ্টিতেই সবকিছু ডুবে যায় তোমার মহল্লার,
রাস্তাঘাট,বাড়িঘর সব কিছু,
একেবারে সবকিছু।
তার সাথে ধুয়ে মুছে হারিয়ে যায় তোমার বাড়ির রাস্তায় পড়ে থাকা ছোট বড় আমার সব অপেক্ষা।

আমি যখনই পা বাড়াই তোমার বাড়ির দিকে
তখনই গোপন ষড়যন্ত্র শুরু হয় তোমার মহল্লায়।
কালো মেঘ জমতে শুরু করে তোমার মহল্লার ছোট্ট আকাশে,
সেই সময় প্রতিবারই একটা কাক ঠিক আমার মাথার উপরে বিকট শব্দে কা-কা চিৎকার করে উঠে।
আচমকা এক অসভ্য রাগী বাতাস ফুঁসতে থাকে মহল্লার দেওয়ালে দেওয়ালে,
রাস্তায় শুয়ে থাকা এক অলস কুকুর বাতাসের ভয়ে আশ্রয়ের খোঁজে দৌড়ে পালায় তোমার বাড়ির সিঁড়ির ঘরে।
একই ডানা ভাঙা লাল ঘুড়ি
পথ হারিয়ে বারবার আছড়ে পড়ে আমার মাথার উপর।
তারপর
তারপরই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি,
ঠিক সেই সময়ই তোমার জানলা দিয়ে বাতাসে ভেসে আসে করুণ রবীন্দ্রনাথ।

আমার বুকের বাক্সবন্দী কান্না হঠাৎ করে বাক্স থেকে বের হয়ে উড়তে গিয়ে আছড়ে পড়ে রবীন্দ্রনাথের সুরে সুরে,
সেই করুণ সুর আর কান্নার জল বৃষ্টির সাথে মিশে ডুবিয়ে দেয় তোমার মহল্লা
আমিও ডুবতে থাকি সেই জলে,
আর বুক পকেটে ভিজতে থাকে তোমার লেখা শেষ বিচ্ছেদের চিঠিটি।

তোমার বাড়ির দরজা পর্যন্ত
আমার আর যাওয়া হয়না অনেক কাল।
তোমার মহল্লা প্রতিবারই ডুবে যায় আমার বুকের বাক্সবন্দী কান্নায়।

সেই জলে ডুবে মরি আমি বারবার,
সাথে মরে মহল্লার রাস্তায় রাস্তায় পড়ে থাকা আমার সব অপেক্ষা,
একটি কাক,
একটি কুকুর
আর ডানা ভাঙা একটি লাল ঘুড়ি।

নয়শো তিপান্ন দিন যাবত তোমার মহল্লায় বাতাসে বাতাসে ভেসে বেড়ায়
বৃষ্টির জলে ভিজে যাওয়া
আমাদের বিচ্ছেদের চিঠির ঘ্রাণ।
——————————
র শি দ হা রু ন
১৮/০৩/২০২১
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×