somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

খুন হয়ে বসে আছি সেই কবে

০১ লা জুন, ২০২১ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে
প্রায় দ্বিগুন বয়সের নিলা আপা আমাকে তার দলে নেয়নি,
বলেছিলো,
-ভাড়াটিয়াদের সাথে খেলতে তার বাবা নিষেধ করেছে!
সেইদিন জীবনে প্রথমবার খুন হলাম
একটি দোতালা বাড়ির বিকেলের অহংকারী ছায়ায়।

তারপর থেকে শৈশবে প্রতি পদে পদে খুন হয়েছি ‌অসংখ্যবার-
একটি নতুন ফুটবলের গন্ধের কাছে,
একটি পাইলট কলমের নীল কালির কাছে,
একটি পুরোনো সাইকেলের গতির কাছে,
একটি সাদাকালো টেলিভিশনের বাক্সের কাছে,
একটি হলুদ শার্টের স্বপ্নের কাছে,
দোকানে সাঁজানো থরে থরে রঙ্গিন চকলেটে আর ঘুড়ির বেহায়াপনার কাছে,
আর সব সময় শূন্য একটি বুক পকেটের বিশাল ওজনের কাছে।

বাবা মা'ও আমাকে খুন করেছে শৈশবেই,
কিছু চাইলেই বলতো,
“আমাদের এতো শখ মানায় না”!

কৈশোরে আরেকবার খুন করলো সেই নিলা আপাই
-অন্ধকারে সন্ধ্যায় সিঁড়ির ঘরে দাঁড়িয়ে জীবনের প্রথম অকস্মাৎ
এক না বুঝা,
না চাওয়া চুম্বনে।
অপমানে, ভয়ে সেই ভাড়াটিয়া কিশোরের লাশ
আমি অনেকদিন আমার ঘরেই লুকিয়ে রেখেছিলাম।

মনোলীনা,
বারবার খুন হতে হতে আমার মেরুদন্ড বাঁকা হয়ে গেছে কবেই।
এখন সোঁজা হয়ে দাঁড়াতে ভুলে গেছি।
তুমি কি জানো?
মধ্য রাতে বিষণ্ন কিছু ছায়া বিলাপ করতে বসে
শহরের সমস্ত ল্যাম্পপোস্টের নিচে।
কোনটি যে আমার ছায়া!
তাও ভুলে যাই,
ভুলে যাই,
ভুলে যাই।
মনে হয় শহরের সব মানুষের বিষাদের ছায়ার মাঝেই আমার বসবাস।

মনোলীনা,
আজকাল আমি ভালো নেই তোমার খুনে।
তোমার বিলাসী অবহেলায় আমি ভালো নেই,
তাইতো এখন আর মাথার চুল আঁচড়াই না।
মুখের দাঁড়ি কাটিনা অনেকদিন ধরে কি এক প্রচন্ড আলসেমিতে
-আমি ভালো নেই।
আয়রন ছাড়া কাপড় পরি
- আমি ভালো নেই।
অযথাই রোদ বৃষ্টিতে ঘোরাঘুরি করি
- আমি ভালো নেই।
সারারাত বারান্দায় বসে বসে
আকাশে নিজেকে খুঁজি
- আমি ভালো নেই।

মনোলীনা,
তুমি শুধু একবার আমাকে বুঝতে চেষ্টা করো!
আমি কোন মহাপুরুষ নই।
অসংখ্যবার খুন হতে হতে আমি এখন একটা লাজ-লজ্জাহীন পুরুষ মানুষ
- আমি ভালো নেই।
আমার প্রচন্ড ভয়
এবার না আমি নিজেই খুনী হয়ে যাই
শুধু তোমার ‌অবহেলায়?
-আমি ভালো নেই।

মনোলীনা,
আমার বুকের ভিতরে এখন এক না দেখা বিরহী ডাক,
বুঝিনা কিছুই!
আমি হয়তো কবি হয়ে যাবো একদিন।
তুমি জেনে রাখো,
কবির চেয়ে বড় খুনী এই জগতে কেউ নে‌ই।

যদি কখনো আমি কবি হয়ে যাই
খুঁজলেও পাবেনা আমাকে
ডাকলেও আসবো না আর।
সেদিন তুমি কিন্তু সত্যি সত্যি খুন হয়ে যাবে।
ঈশ্বরকে সাক্ষী রেখেই বলছি,
তুমি খুন হয়ে যাবে প্রতিদিন
আমার কবিতার বিষাদের প্রতিটি ধারালো শব্দে।

তুমি খুন হলেই
আমার বিষণ্ন ছায়াকে শহরের ল্যাম্পপোস্টের নিচে রেখেই আমি আজীবনের জন্য ফেরারী হয়ে যাবো।

মনোলীনা,
বিশ্বাস করো
তোমার বিলাসী ‌অবহেলায়
আমি ভালো নেই,
আমি সত্যিই ভালো নেই
আমি একটুও ভালো নেই।
------------
রশিদ হারুন
৩১/০৫/২০২১
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২১ রাত ১:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×