somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জীবনচক্র

১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনচক্র
------------------
প্রতি ঈদের নামাজের পর
ঈদগাহ থেকে বাড়ির পথে
শীতের কুয়াশা অথবা আষাঢ়ের জলে ভেঁজা মাটির পিচ্ছিল রাস্তা ধরে,
বাবার পেছন পেছন হাঁটতে হাঁটতে
আমরা দু’ভাই ভয়ে ভয়ে বাবাকে বলতাম;
“ঈদের দিন না গেলে হয়না,
বাড়িতে গিয়ে নতুন কাপড় পরে ঘুরতে বের হবো।”
বাবা খুব গম্ভীর ভরাট গলায় বলতো
“এইতো বেশি সময় লাগবে নাহ।”

একটি বৃদ্ধ ডুমুর গাছের নীচে
প্রায় মাটির সাথে মিশে যাওয়া
সীমানাহীন দুটি কবরে পাশে দাঁড়িয়ে
দু’হাত তুলে বাবা বিড়বিড় করে কাঁদতেন,
আমাদের মনে হতো বাবার এই কাঁন্না যেনো অনন্তকাল ধরে চলছে!

আমরা দু’ভাই একসময়ে অস্হির হয়ে
বলেই ফেলতাম,
‘বাবা বাড়িতে গিয়ে আমরা নতুন কাপড় পরবো।”
সেই কাঁন্নার শান্ত ঢেউ থামতে কিছু সময় লাগতো
তারপর তিনি একই গম্ভীর ভরাট গলায় নরম করে বলতেন
“এইতো বেশি সময় লাগবে নাহ।”

সময়ের হিসাব বুঝতে বুঝতে
সময় শুধু দৌঁড়ে পালিয়েছে আমাদের জীবন থেকে,
পলাতক সময় শুধু আমাদের দু’ভাইকে দিয়ে গেছে দাদা- দাদীর কবরের পাশে আরো দুটি নতুন কবর-
আমাদের বাবা-মার কবর,
আর সেই দুই কবরের উপর নতুন একটি ডুমুর গাছ।

আজও আমরা সময়ের হিসাব মিলাতে পারিনি।
ঈদের নামাজের পর
আমরা দু’ভাই এখনো ঈদগাহ থেকে বাড়ির পথে নীরবে হাঁটি।
পেছনে পেছনে আমাদের সন্তানরা হাঁটতে থাকে নিজেদের মধ্যে গল্প করতে করতে।
আমরা দু’ভাই ‌অযথাই মাঝে মাঝে বলে উঠি,
“এইতো বেশি সময় লাগবে নাহ”।
---------------
র শি দ হা রু ন
১৪/০৭/২০২১
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২১ রাত ৮:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×