somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছয় বন্ধুর একজনই প্রেমিকা

০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন পর আজ
প্রায় পঁচিশ বছর হবে হয়তো,
আমাদের ছয় বন্ধুর দেখা হলো।
সবাই আমরা এখন কম বেশী পঞ্চাশ এর যুবক।

সবাই থাকি আমরা দেশের বাইরে।
অদ্ভুত মিল ছিলো আমাদের
সবাই যাত্রাবাড়ীর ওয়াসা গলিতে ভাড়া করা বাড়িতে থাকতাম,
আর আমরা সবাই মিলে প্রেমে পড়েছিলাম এক বাড়িওয়ালার কিশোরী মেয়ের।

কিশোরীটি নিজেদের দোতলা বাড়ীর বারান্দায় যখনই দাঁড়াতো-
আমরা ছয়জনই ক্ষুধার্ত লোভী বিড়ালের মতো নির্লজ্জ ভাবে তাকিয়ে থাকতাম একসাথেই।

‌অসংখ্য নির্ঘুম রাতের পর রাত পার করে,
চোখের নিচে কালো দাগ পড়ার পর
আমরা সবাই নির্ধিদ্বায় স্বীকারাক্তি দিয়েছিলাম পরস্পরের প্রতি,
'আমরা সবাই কিশোরীটির প্রেমে পড়েছি,
একেবারে সত্যিকারের প্রেম'।
তারপরই আমরা ছয় কিশোর বন্ধু নিজেদের আঙুল কেটে রক্ত ছুঁয়ে শপথ নিয়েছিলাম,
'আমাদের একজনকে অন্তত এই প্রেমে সফল হতেই হবে।
একজন সফল হলে
বাকী পাঁচজন তা মেনে নিবো'।

আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম,
'কিশোরীটির বারান্দার উল্টোদিকের রাস্তায় ছয়জন ছয়দিন একা একা দাঁড়াবো,
আর বাকী একদিন সবাই মিলে একসাথে দাঁড়াবো'।
এরপর থেকেই আমাদের সবার একসাথে দেখা হতো সপ্তাহে মাত্র একদিন।

আমরা ছয়জনই যখন একসাথে হতাম-
সেদিন বানিয়ে বানিয়ে সবাই ‌অনেক কথা বলতাম,
কিভাবে কিশোরীটি আজ তাকিয়েছিলো তার দিকে,
একটু হেসেছিলো,
আর কি কি কথা হয়েছে তার সাথে,
আরো কতো কি!
‌অথচ আমরা সবাই বুঝতাম,
সবই মিথ্যে,
সবই কল্পনা,
কিশোরীটি আমাদের কারো দিকে কখনো তাকিয়েও দেখতো না।

তবুও আমরা পরস্পরের মিথ্যা কথাগুলো বিশ্বাস করে আনন্দ পেতাম ,
আবার মনে মনে হিংসেও করতাম একজন আরেকজনকে।

‌অনেকদিন পর.
সে কিশোরীটি যখন নারী হলো
আর আমরা সবাই যুবক,
ছয় বন্ধু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখলাম বিয়ের শাড়িতে,
অসংখ্য রক্তাত ফুলে সাঁজানো একটি গাড়িতে চড়ে বিদায় নিতে।

সেদিন আমাদের সবারই
নিজস্ব আকাশ হারানোর মতো মন খারাপ হয়েছিলো ।
সারা রাত ওয়াসার মাঠে বসে
আমরা সবাই এক হারানো আকাশ খুঁজেছি।
সেই রাতে আমরা কেউই আর বাড়ি ফিরিনি।
একটার পর একটা সিগারেট টেনেছি,
দুঃখে গাঁজাও টেনেছি জীবনে প্রথমবারের মতো।

অদ্ভুতভাবে সেই বিবশ সারারাত আমরা একজনও একটি কথাও বলিনি।
অচেনা এক কষ্ট,
কাউকে বলতে না পারা এক ‌পরিচিত লজ্জা
আর দমবন্ধ হয়ে যাওয়া এক জংলী হাহাকারে
আমরা ছয় বন্ধু আর কখনোই গলির দোতালা বাড়িটির দিকে একবারও তাকাইনি।

আজ আবারও আড্ডায় তিরিশ বছর পর
কি ভাবে যেনো সেই কিশোরীটির কথা উঠলো!
আশ্চর্য,
তিরিশ বছর পরেও আমারা একজনও তার নামটি ভুলিনি।
সবাই একসাথেই হেসে উঠলাম এই কথা ভেবে।
সবার সেই হাসিতেই
আমি টের পেলাম
আমাদের সবাই এখনো বুকের ভিতরে
সেই কষ্ট, লজ্জা আর হাহাকার পালছি গোপনে।

তিরিশ বছর পর
মধ্য রাতের তারাহীন এক অ‌ন্ধকার আকাশ মাটিতে দেখছে,
ঢাকা শহরের যাত্রাবাড়ীর ওয়াসা গলিতে
পঞ্চাশ বছরের ছয় যুবক
একটি দোতলা বাড়িটির ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে একসাথে সিগারেট টানছে,
আর সেই বাড়ির বারান্দার দিকে তাকিয়ে কি যেনো ভাবছে সবাই!

ছয়টি সিগারেটর আগুন বাতাসে জোনাকির মত জ্বলছে আর নিভছে।
আজ সবাই মিথ্যে চেষ্টা করছে
সেই কষ্ট, লজ্জা আর হাহাকার
যেভাবেই হোক এখানেই পুড়িয়ে রেখে যাবে,
আর বুকের ভিতর টানবেনা তারা এই ‌অদৃশ্য দহনের আগুন,
বুকের সব আগুন পুড়িয়ে ছাই করে ফেলবে আজই।

আমরা পঞ্চাশ বছরের ছয় যুবক ফিরছি যার যার ঠিকানায়,
শুধু ‌তিরিশ বছর ধরে বুকের ভিতরের গোপনে জমা এক অক্ষমতা আর মরা মনের ছাই
রেখে এসেছি সেই কিশোরীটির বাড়ির উল্টোদিকে।

আহ্
যদি কোন একদিন
এই পোড়া ছাইটুকুও অন্তত তার চোখে পড়তো।
—————————
রশিদ হারুন
০৭/০৯/২০১৯
(কবিতাটি নতুন করে কিছু পরিবর্তিত, সম্পাদিত)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×