somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমার ছায়াটা মরেই গেলো

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোলীনা,
আমার ছায়াটা বোধহয় মরেই যাবে!
প্রতিদিন একটু একটু করে আমার ছায়াটা মরে যাচ্ছে।
ছায়াটা আমার সাথেই ছিলো সারাজীবন।
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এম, এ করা ছায়া,
ভালো স্কুল,কলেজে পড়েছে,
তুখোড় বক্তা ছিলো একসময়,
ভালে বিপ্লবী কবিতাও লিখতো মাঝে মাঝে।
ইদানিং সে শরীরের ভিতর থেকে বের হতেই চায়না,
লজ্জায় আর ভয়ে কুকড়ে থাকে সারাক্ষন।
ছায়াটা বোধহয় নিজেকেই মারছে আমার অজান্তে!
আমাকেও একদিন খুন করে ফেলতে পারে আমারই ছায়া।
চাকুরীর অভাবে প্রেমিকার বিয়ে হয়ে গেলে বোধহয় ছায়ারাও আত্মহত্যা করতে চায়।
প্রেমিকা নিয়ে কফি হাউজে কফি খেয়ে
বিল দিতে না পেরে ছায়ারাও বিষন্নতা ভুগে।
অনেকদিনের বেকারত্বে প্রেমিকের অহং এর সাথে ছায়াও কুঁজো হয়ে যায়।
মনোলীনা,
আমি সেদিনই ভালোভাবে টের পেলাম যে আমার ছায়া মরে যাচ্ছে,
যেদিন আমি তোমার বাড়ীর বারান্দার উল্টোদিকের ল্যাম্পপোষ্টের নিয়ন আলোর নিচে আমার লম্বা একটা ছায়া নিয়ে দাঁড়িয়েছিলাম অনন্তকাল।
একবার দেখতে চেয়েছিলাম তোমাকে,
বিয়ের পর কেমন তুমি আছো?
অনন্তকাল অপেক্ষায় থাকার পরও একবারের জন্যও তোমার দেখা পাইনি।
তীব্র হাহাকার নিয়ে ফিরে আসার সময় ছায়াটাকে ভুলে ফেলে এসেছিলাম ল্যাম্পপোষ্টের নিয়ন আলোর নিচে।
অনেক কষ্ট হয়েছিলো ছায়াটার পথ খুঁজে আমার কাছে ফিরতে।
তারপর থেকেই ছায়াটা গোপনে লজ্জায় মরে যাচ্ছে বারবার।
সেদিন থেকে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে আমি দাঁড়িয়ে থাকি,
একই ল্যাম্পপোষ্টের নিয়ন আলোর নিচে আমার ছায়াটাকে নিয়ে।
অনন্তকাল পর যেদিন প্রথম তোমাকে বারান্দায় দেখলাম,
তুমি হাসতে হাসতে স্বামীর কোলে ঢলে পরছিলে বারবার!
তখনই সাথে সাথে আমার ছায়াটা
নিজেকেই খুন করে ফেললো বুকের তীব্র হাহাকারে।
আমি দৌঁড়ে পালিয়ে আসলাম খুন হওয়ার আগেই।
মনোলীনা,
একবার বান্দায় দাঁড়িয়ে মাটিতে তাকিয়ে দেখো,
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এম, এ করা আমার ছায়াটা,
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোর নিচে মৃত পরে আছে অনেকদিন হলো।
———————
কবি- রশিদ হারুন
কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়োনা
০৫/০৬/২০১৯
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×