somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা ও কষ্ট

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি আজ অনেক দিন পর আকাশের দিকে তাকালাম।
আকাশের রঙটা একেবারে ভুলে গিয়েছিলাম।
মাঝে মাঝে মনে হতো আকাশের রঙ বোধহয়-
সাদা, নীল, সবুজ হয়তো বা বেগূনী।
নাকি প্রতিনিয়ত বদলে অন্য কোনো রঙ হয়ে গেছে।

মনোলীনা,
আমি উনিশ বৎসর আকাশের দিকে তাকাইনা,
-শুধু একটি কবিতার জন্য।

শুধু একটি কবিতার জন্য
-আমি ঘরে বাস করেও গৃহত্যাগী হয়েছি।
অসংখ্য মানুষের ভীড়েও আমি সন্ন্যাস নিয়েছি।

মনোলীনা,
আমি কারো কাছে কবি হওয়ার শপথ নেইনি।
কবি হওয়ার মতো কোনো যোগ্যতাও আমার ছিলোনা।

তুমি যখন ক্যাম্পাসে প্রতিটি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে,
তখন তোমার প্রতিটি উচ্চারন-
আমার বুকে দ্ধিতীয় বার উচ্চারিত হতো।
তুমি যখন সুনীল, নির্মলেন্ধু, হেলাল হাফিজদের কবিতা চোখ বন্ধ করে আবৃত্তি করতে-
তখন প্রচন্ড রকম হিংসা হতো কবিদের।
কি দরকার ছিলো এতো দরদ দিয়ে কষ্টের কথা লেখা।

তোমাকে দেখলেই আমার মনে হতো-
মানুষের বুকের মাঝে যে গোপন সিন্ধুক থাকে-
তা থেকে একটা একটা করে প্রতিটি শব্দ তুমি খুব যত্ন করে সবাইকে দেখাতে।
তারপর আবার লুকিয়ে ফেলতে।
কোন শব্দতে যেনো ধুলোবালি না লাগে!
সে কি আদর।
তখন থেকেই আমি কবিতার প্রথম পংক্তিটুকু খুঁজছি।

আমার বন্ধু, বাপ্পা দত্তের কথা মনে আছে তোমার?
অসম্ভব সুন্দর প্রেমের কবিতা লিখতো।
ওকে কখোনো চুল আচঁড়াতে দেখিনি।
সারাদিন ছাইপাষ খেয়ে চোখ লাল করে রাখতো।
একদিন ওকে বললাম-
“বন্ধু আমিও কবি হতে চাই তোর মতো ’’
অনেকক্ষনণ আমার দিকে তাকিয়ে থাকলো,
তারপর হাতের সিগারেটের ছাইটা তুড়ি মেরে ফেলে দিতে দিতে বললো,
“ভিতরে প্রচন্ড কষ্ট না থাকলে কবি হতে পারবিনা।
লিখতে হয়তো পারবি কিছু,
-কিন্তু কবি হতে পারবি না”।

আমি সাথে সাথে বুকের ভিতরে হাতরাতে শুরু করলাম কষ্ট খুঁজতে,
খুঁজে পেলাম কিছু ছোট ছোট কষ্ট।
ছোট বেলায় ধুপ খোলার মাঠে বৈশাখী মেলায়-
জীবনের প্রথম পাওয়া পাঁচ টাকার আস্ত নোটটি হারিয়ে ফেলা।
কিশোর বেলা খুব সাইকেলের শখ ছিলো,
বাবা কিনে দেয়নি।
ঘুড়ি কিনার জন্য একবার মায়ের ব্যাগ থেকে দুই টাকা চুরি করেছিলাম।
আমার অন্য কোনো বড় কষ্ট ছিলো কিনা মনে পড়ে না।
তখন মনে হয়েছিলো আমি অনেক অভাগা।
আমার বুকটা একেবারে সাধারন মানুষের মতো।

আমার কেনো বুক দুমড়ে-মুচড়ে যাবার মতো কষ্ট নেই!!
আমি কেনো কবি হওয়ার মতো কষ্ট জমিয়ে রাখিনি এই বুকে?
আমার বোধহয় এই জীবনে আর কবি হওয়া- হবেনা ।

তাপর থেকে কষ্ট খোঁজার দিন শুরু।
সারা দিন মনে মনে বিড়বিড় করে বলি-
“আয় কষ্ট আয়
-আমার বুকের সব সুখ দুমড়ে-মুচড়ে আয়।
তুবুও বাপ্পা দত্তের কথা মতো বুকের ভিতর প্রচন্ড কষ্ট আসেনা।

এক কষ্ট খুঁজতে গিয়ে-
প্রথমে ছাড়লাম তোমার আবৃত্তি শোনা।
তারপর -
একে একে বিশ্ববিদ্যালয়, বন্ধু, সব পরিচিত মানুষ।
তবুও বুকের ভিতরে প্রচন্ড কষ্ট আসেনা।
তারপর কতো রাত রেল স্টেশনে,
ফুটপাতে, পাহাড় জংঙ্গলে ঘুরেছি।
এমনকি না খেয়েও থেকেছি অনেক দিন,
তবুও বুকের ভিতরে প্রচন্ড কষ্ট আসেনা।

বাবা মারা যাবার পরও মৃত বাবার পাশে
দাঁড়িয়েও কবিতার কথা ভাবছিলাম।
বাবাকে কিছুক্ষন পর চিরদিনের জন্য কবরে নামিয়ে দেবো,
তবুও বুকের ভিতরে প্রচন্ড কষ্ট হয়নি।
তখনও কষ্ট হচ্ছিলো
-কবিতার পংক্তিটুকু লিখতে না পারার।

মনোলীনা,
আমি কারো কাছে কবি হওয়ার শপথ নেইনি।
শুধু শপথ করেছি -
যে দিন কবিতার প্রথম পংক্তিটুকু লিখবো,
সেদিন থেকে আকাশের দিকে তাকাবো।

আজ অনেকদিন পর,
চায়ের দোকানে বসে কষ্টের কথা ভাবছিলাম।
তখনই পুরোনো একটা পত্রিকার পাতা উল্টাতে গিয়ে তোমার ছবি দেখলাম।
নীচে লেখা ছিল -
“জনপ্রিয় আবৃত্তি শিল্পীর গলায় ক্যান্সার”।

তারপর থেকেই বুক দুমড়ে-মুচড়ে যাবার মতো কষ্ট টের পেলাম নিজের ভিতরে।

লিখলাম প্রথম কবিতা,
একটি শব্দে -
“ভালোবাসি”।
-----------------------
কাব্যগ্রন্থ- ভালো থেকো মনোলীনা
রশিদ হারুন
০২.১১.২০১৬
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×