somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কেউ নেই দরজায়

১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কলিং বেলের তীব্র ডাকে ঘুম ভাঙার পর দরজা খুলতে বোধহয় একটু সময় নিয়েছিলাম।
আশ্চর্য , কেউ নেই দরজায়!
মাথা বের করে দরজার বাইরে তাকিয়ে দেখলাম,
কোথাও কেউ নেই!

দরজা আটকিয়ে বিছানায় ফিরতেই
একটা অস্বস্তি দাবড়াতে লাগলো।
যেভাবে দরজার ওপারের মানুষটা চলে গেলো,
ঘুমও চলে গেলো একই ভাবে
কিচ্ছু না বলেই।

এত সকালে কে এসে খুঁজলো আমাকে!
কেউ বিপদে পড়ে আমাকে খুঁজছে নাতো?
কারো কি খুব প্রয়োজন ছিল আমাকে ?
বন্ধু শাহেদ আসেনিতো?
শাহেদ কখনো বলে কয়ে আসে না।
অথবা অন্য কেউ কি ভুল দরজায় এসে দাঁড়িয়েছিলো?

এক তীব্র মনোবেদনায় আমার বুকে অস্থিরতা শুরু হলো।
আহারে সময় মতো দরজা না খোলাতে না জানি মানুষটা কতো কষ্ট পেয়েছে,
অথবা চরম হতাশ হয়েছে আমার আচরণে।

আমি কিছুক্ষণ পর পর দরজা খুলে দাঁড়িয়ে থাকলাম,
তবুও কারো দেখা নে‌ই,
সেদিন সারাদিনই ঘরের মধ্যেই আটকে রাখলাম নিজেকে।

রাতে বেলা ফোনে সারাদিনের এই অস্বস্তির গল্প বলতেই
মনোলীনা বললো,
“যার দরকার হবে সে আবার আসবে নয়তো ফোন করবে,
এতো অস্বস্তি আর কল্পনার কিছু নেই কবি।
দিনরাত বসে বসে শুধু কবিতার কথা ভাবলে
সবারই এমন হবে।"
——————————
র শি দ হা রু ন
১৩/১১/২০২১
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×