somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

অর্থহীন পাগলামি কথা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহল্লার মসজিদের ঠিক পেছনে কবরস্থানের পাশে যে মানুষটা দিনরাত বসে থাকে
তাকে দেখলেই আমার গা ছমছম করে ওঠে!
একদিন হঠাৎ করেই খুব ভোরবেলা মহল্লার মানুষজন তাকে আবিষ্কার করেন।
মানুষটা সেই সময় কবরস্থানের ভিতরে চুপচাপ বসে ছিলো।

মহল্লার সবার কাছেই মানুষটা ‌অপরিচিত!
কোথা থেকে যে এসেছে কেউই জানে না!
মানুষটা মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে।

প্রায়ই রাতের বেলা এক একটা কবরের পাশে বসে তাকে কাঁদতে দেখা যায়,
কখনো গল্প করতে শোনা যায়
অথবা, হাসতে হাসতে কোনো কবরের উপর আছড়ে পড়তে দেখা যায় বারবার।

নামাজের সময় ইদানিং আমি অস্বস্তি নিয়ে মসজিদে যাই,
মানুষটার সাথে দেখা হলেই
আমার কেন যে মনে হয়
আমি আয়না দেখছি!
আমিও ভিতরে ভিতরে হয়তো ওর মতোই পাগল
অথচ সুস্থ মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াই।
ওর সামনে আসলেই যেন নিজের মুখোমুখি হয়ে যাই প্রতিবার।

বুকে সৎ সাহস নেই আমার,
তাইতো লজ্জার মাথা খেয়ে বেহায়ার মতো নিজের কাছ থেকে নিজেকে লুকাই।

আমাকে দেখলেই মানুষটা মৃদু হেসে ওঠে প্রতিবার
অথচ আমি সংকোচে পালিয়ে বাঁচি।

পালাতে পালাতে একদিন নিজের মুখোমুখি হয়ে পড়ি,
তার হাসির জবাবে প্রচণ্ড সাহস করে আচমকা তার পাশেই বসে পড়ি একদিন!
আর আমি নিজেই লোকটার দিকে তাকিয়ে হাসতে থাকি।

সাথে সাথে কবরস্থানের দিকে তাকিয়ে দেখি
প্রতিটি কবরের উপর
পরিচিত-‌অপরিচিত মানুষজন বসে আছেন;
উনারাও আমাদের সাথেই হাসছেন।

এখন আমিও প্রায়সময়ই লোকটার সাথে কবরস্থানে বসে থাকি।
সে কাঁদলে আমি কাঁদি,
সে হাসলে আমিও হাসি:
আর হঠাৎ হঠাৎ পরস্পরের দিকে দীর্ঘক্ষণ শুধু তাকিয়ে থাকি!
অথচ আমাদের মাঝে কখনোই কোনো কথাই হয়না।

মহল্লার সবাই এখন আমাদের দু’জনকে দেখলে দূর দিয়ে হেঁটে যায়!
আমাদের দেখলে হয়তো তাদের সবারই গা ছমছম করে ওঠে।
——————
র শি দ। হা রু ন
০৪/০২/২০২২
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×