somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

মাগো তুমি কবে ফিরে আসবে

১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিন চলে যায়
আবার দিন আসে,
শূন্য ঘরগুলো সেই একইভাবে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে।

সারাদিন ফেরিওয়ালারা চিৎকার করতে করতে চলে যায় গলির পথটা ধরে।
ভিখারীরা দরজায় দাঁড়িয়ে সুরেলা গলায়
ডাকতে থাকে, “মাগো কিছু দেন,”
কেউ সাড়া দেয় না বাড়ির ভেতর থেকে।
একসময় বিরক্ত হয়ে অভিশাপ দিতে দিতে চলে যায় তারা,
আমি সব শুনেও চুপ করে বসে থাকি বিছানার উপর।

কারা যেন সারারাত মাইকে গান বাজিয়ে আনন্দ করে,
বাজি পোড়ায় যুদ্ধের বোমার মতো শব্দে,
আর ফানুস উড়িয়ে আকাশে আগুন জ্বালিয়ে দেয়;
আমি সারারাত ঘুমাই না,
বসে থাকি বিছানার উপর।

তুমি নেই তাইতো
কেউ আমার কষ্ট বুঝেনা এখন,
সেই কবে তুমি আমার বুকের মধ্যে ভালোবাসার প্রজাপতি উড়িয়েছিলে,
তারপর থেকে ভালোবাসা না পেলেই
বুকের প্রজাপতির ডানা ভেঙে যায়।
প্রজাপতির ডানা ভেঙে গেলে আমার দম বন্ধ হয়ে আসে।
দৌড়ে ঘরের সব দরজা জানালা খুলে দেই তখন,
খুঁজতে থাকি চারিদিকে
চিৎকার করে ডাকতে থাকি,
মাগো আমার বুকে কেন তুমি ভালোবাসার প্রজাপতি উড়িয়েছিলে?
তুমি ছাড়া এখন এই সব প্রজাপতি মরে যাচ্ছে,
এই ঘরগুলোও মরে যাচ্ছে তোমার অপেক্ষা করতে করতে।

মাগো,
আমার কিচ্ছু ভালো লাগে না,
আমি দিনরাত ঘরের দরজা খুলেই রাখি
এখন আর আমার চোরের ভয় নেই,
মা তুমি চলে যাবার পর
আমার চুরি হওয়ার মতো আর কোন সম্পদ নেই এই বাড়িতে।

মা তোমার কথা মনে পড়লেই আমি কাঁদতে বসি,
বুকের মরা প্রজাপতিগুলো চোখের জলের সাথে বের হয়ে আসে।

মাগো,তুমি ছাড়া আমার নিজেকে এখন আর মানুষ মনে হয় না
প্রজাপতির মতো উড়ে যেতে ইচ্ছে করে তোমার কবরের কাছে,
আমার আর কাঁদতেও ভালো লাগেনা,
মানুষের হাঁটার শব্দ পেলেই দৌঁড়ে যাই ঘরে ঘরে।
তোমাকে খুঁজি
শুধু তোমাকেই খুঁজি,
বৃথাই এই অস্থিরতা আর এই ছুটে বেড়ানো পুরো বাড়িময়।

মাগো তুমি কবে ফিরে আসবে?
আমি অনেকদিন ঘুমাই না,
তুমি আসলেই আমি ঘুমাবো,
ভালোবাসার প্রজাপতি বুকে উড়িয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, মা।
———————
রশিদ হারুন
১৬/০২/২০২২
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×