somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

তুমিও একদিন গোল্লায় যাবে

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে দেখেই আমার রাগটা মাথায় চড়ে বসল,
তোমার লাল ঠোঁটটা ফোলাফোলা লাগছে;
আর ধবধবে সাদা গলায় বেগুনী দাগ-
নখের আঁচড় মনে হচ্ছে,
কারো ঠোঁট চেপে ধরার দাগও হতে পারে।

রাস্তায় দাঁড়িয়েও দোতালার বারান্দায় তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি।
সদ্য গোসল সেরে কাপড় নাড়তে বারান্দায় গুণগুণ করে মনের আনন্দে সুর ভাজছিলে,
আমাকে এক ঝলক দেখেও না দেখার ভান করলে!

তোমাকে কতবার বুঝিয়েছিলাম,
এই বেখাপ্পা লম্বা দারোয়ানের মতো বড়ো বড়ো গোঁফওয়ালা, বিদঘুটে কালো লোকটাকে বিয়ে না করতে,
তোমাকে এই জীবনেও বুঝবেনা সে;
আদর যত্নে রাখবে না একটুও মুহূর্তের জন্য।

দেখ এখনই কী অবস্থা,
তিনদিনও হয়নি!
এখনই ঠোঁট-গলা কামড়ে কী একটা বিশ্রী অবস্থা করেছে তোমার!
আমার কেনো যে মনে হয়
-এই অবস্থায় তোমাকে আবার হাসিমুখে গুণগুণ করে
গান গান গাইতে বাধ্য করছে লোকটি!

মনোলীনা,
আমি জানি
তুমি সুখে নেই,
আমাকে ছাড়া তুমি কীভাবে সুখে থাকবে?
সাহস করে দোতালা থেকে নেমে আসো,
আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবার জন্য তিনদিন ধরে মহল্লায়
তোমার বাড়ির নীচে দাঁড়িয়ে আছি।

গোল্লায় যাক এই মহল্লা,
গোল্লায় যাক এই ঢাকা শহর,
গোল্লায় যাক তোমার বিয়ে, সংসার।

চলো আমরা ঢাকা শহর ছেড়ে ‌অন্য শহরে চলে যাই।
আর যদি তুমি যেতে না চাও
তাহলে তুমিও একদিন গোল্লায়ই যাবে,
‘মনোলীনা’
মনে রেখো,
আমাকে ছাড়া তুমি সত্যি সত্যি একদিন গোল্লায় যাবে।
———————
র শি দ হা রু ন
১১/০৭/২০২২
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×