somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

দরজাটা খুলে দাও

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গলির মুখে ঢুকেই ‌অস্থিরতায় পেয়ে বসল,
দরকার ছাড়াই ধুম করে একটা সিগারেট ধরিয়ে বসলাম।
সিগারেট টানতে টানতে দীর্ঘ বিশ বছর ভাড়া থাকা
একশ সাত বাই বারো নং বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম,
দোতলার পরিবর্তে বাড়তে বাড়তে এখন পাঁচতলা হয়ে গেছে।

মানুষের মতো পুরোনো বাড়িগুলোও দেখছি মুখোশ পরে আছে,
চেনাই যাচ্ছে না কোনো বাড়ির আসল রূপ।
আগে তালা লাগানো লোহার গেট ছিল না এই বাড়িতে।

বাড়িওয়ালার বদলে উনার ছেলে ‘সিজার’ এর নাম সাদা কাগজে লেখা।
আমি নাম দেখে বেল টিপলাম অনেকক্ষণ,
কেউ দরজা খুলে দিল না,
নষ্ট হয়ে আছে বোধহয়।

যতদূর মনে পড়ে পাশের বাড়িটা মিজান সাহেবের
টিনের ঘর ছিল,
সেখানে এখন ছয়তলা ইটের বাড়ি।
যাত্রাবাড়ীর ওয়াসা গলির এই পুরোনো মহল্লায়
জোৎন্সা রাতের আলো মাটিতে পড়ার আগেই
ল্যাম্পপোস্টের হলুদ আলো গিলে ফেলছে
সেই চাঁদের আলো!
আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম
চাঁদের আলো এখন এই মহল্লায় পরবাসি।

ল্যাম্পপোস্টের হলুদ আলোতে
মনমরা ভাব ধরেছে মহল্লার সব বাড়ির দেওয়ালগুলোতে।
গত কয়েকদিন ধরে এই বাড়িটি
রাত বিরাতের স্বপ্নে
বুকের মাঝে চুরমার হয়ে হঠাৎ হঠাৎ ভেঙে পড়ছে।

বাড়িগুলোর আর মহল্লার রাস্তার চেহারা বদলে যাওয়ায়
আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে,
পাচ্ছি না আমার শৈশব আর কৈশোরের পায়ের দাগ।
স্বপ্নে ভাঙা বাড়িটার সাথে যেসব মানুষ প্রতি রাতেই আমার বুকে আঁচড় কাটে
তাদের কাউকে হেঁটেও যেতে দেখছিনা মহল্লার রাস্তা দিয়ে।

এই মহল্লার যেসব মানুষের মুখ
এতদিন ধরে আমার বুকে পালছি
আর মাঝে মাঝে বুকে আগলে ধরি ,
তারা বোধ হয় হাহাকারের বোমা হয়েই এই বুকে থাকবে বাকি জীবন।

প্রিয় মহল্লাবাসী,
চার দেওয়ালের মধ্যে বন্দি থাকাই শুধু জেল নয়,
বয়স কালেও যদি বুকের মধ্যে
আপনার শৈশব আর কৈশোর আটকে থাকে সেটাও বড় জেলখানা।

আমি হঠাৎ করেই জোড়ে চিৎকার করে বলে উঠলাম,
“ সিজার ,
ও সিজার
বাড়ি আছ?
লোহার দরজাটা খুলে দাও।”
———————————
র শি দ হা রু ন
০৮/০৮/২০২২
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×