somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কবি অথবা সন্ন্যাসী

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একবার বালক বয়সে যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে
এক জ্যোতিষীকে দেখেছিলাম আতশ কাঁচের নিচে মানুষের হাত দেখছে,
পাশে কাগজে সুন্দর করে লেখা ছিল-
মাত্র এক টাকায় হাতের রেখা দেখে ভাগ্য বলা হয়, বিফলে মূল্য ফেরত।


কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম,
জ্যোতিষী সবাইকে অবলীলায় খুশি করে দিচ্ছিল একই কথা বলে-
‘ আপনার একদিন প্রচুর টাকা-পয়সা হবে।’
প্রতিবারই তার টিনের কৌটায় জমা হচ্ছিলএক টাকা করে।


স্কুলের টিফিনের জন্য মার দেওয়া এক টাকার নোটটার মায়া ত্যাগ করে
এদিক ওদিক তাকিয়ে
অনেকটা লজ্জা নিয়ে দু’হাত বাড়িয়ে জানতে চেয়েছিলাম,
‘আমি কি পালাতে পারবো?’


জ্যোতিষী চমকে গিয়ে কিছু সময় ধরে আমার হাতের রেখা দেখল আতশ কাঁচের নিচে ফেলে;
হাত থেকে তুলে সেই আতশ কাঁচ
আমার চোখ বরাবর ধরে রাখল কিছুক্ষণ।
একসময় প্রচণ্ড আকুলতা নিয়ে খুব নিচু স্বরে বললো,
‘বালক,
তুমি জন্মের পরই পালিয়ে গেছ,
তুমি কখনোই তোমার মাঝে ছিলে না।’


আমি সেদিন আর স্কুলে যাইনি,
সারাদিন এদিক ওদিক রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম পলাতক আমাকে খুঁজতে।


তারপর থেকেই সারাজীবনই পালিয়ে যাওয়া আমাকেই খুঁজছি-
এমন কোথায়ও নেই যেখানে খুঁজিনি আমাকে!
জোনাকির আলোতে পুড়ে যাওয়া আকাশে,
স্বচ্ছ ‌অথবা নষ্ট হয়ে যাওয়া পুকুর জলে,
ভেঙে যাওয়া কাঁচের টুকরাতে,
একটি প্রাচীন বৃক্ষের দীর্ঘ বিষণ্ন ছায়াতে,
রাস্তায় কুড়িয়ে পাওয়া মরচে পড়া এক আধুলিতে,
অপরিচিত বারান্দায় বাতাসে দুলতে দুলতে থাকা কোনো এক লাল ওড়নাতে,
আকাশে উড়তে থাকা ভয়ার্ত কাকের ডানায়,
সমুদ্রের পারে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকা
হঠাৎ দেখা অজানা এক নারীর বাদামি চোখে,
প্রিয় নারীর অভিমানে,
দাদার কবরের মাটির গন্ধে,
বুকের ভিতরে দাবড়ানো না লেখা কবিতার প্রতিটি শব্দে,
অসংসারী হয়ে যাওয়ার প্রতিটি ইচ্ছেতে,
মার শাড়ির আঁচলে,
বাবার জায়নামাজে।


নিজেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে
প্রচন্ড ক্রোধে নিজেরই শরীরের ছায়াকে কতবার যে গলাচেপে ধরেছি,
তবুও পাইনি আমার খোঁজ।


আমার বন্ধু বাপ্পাদত্ত দেখা হলেই বলবে,
‘খুঁজতে থাক নিজেকে
পেয়েও যেতে পারিস একদিন,
আর যদি কোনোদিনই খুঁজে না পাস নিজেকে,
তবে তুই নির্ঘাত একদিন তুই কবি হবি
না হয় সন্ন্যাসী ।’
———————
র শি দ হা রু ন
৩০/০১/২০২৩

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×