somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর কথা কেউ বলেনি

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদ্য পঞ্চাশ পার হওয়া ছয় বন্ধু কক্সবাজারে এসেছেন সমুদ্র দর্শনে।

তাদের মধ্যে একজন ব্যাংকার আর একজন প্রাইমারি স্কুলের শিক্ষক,
এ দু’জনেই - জীবনে এই প্রথম আসলেন সমুদ্রের কাছে!

ব্যাংকার সমুদ্রের ঢেউয়ের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আনমনে বললেন,
‘পৃথিবীর সব টাকা গোনার মেশিন দিয়েও এই ঢেউ গোনা সম্ভব না!’

শিক্ষক শুধু নিজেকেই শুনিয়ে বলল,
‘ছাত্রদের যা শিখিয়েছি পরিপূর্ণ হয়নি,
সমুদ্রের জলে ডুব না দিয়েই আমি ক্লাসে সমুদ্র নিয়ে কতো কথা বলছি,
সমুদ্রের কাছে আমার অনেক পাপ।'

বন্ধুদের মধ্যে দু’জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাকে সমুদ্রের কাছে ‌অনেকবার আসতে হয়েছে,
সাথে প্রচুর লোকজন নিয়ে উনারা প্রতিবার শুধু হাঁটু পরিমান জলে দাঁড়িয়ে থাকেন;
এবার বন্ধুদের সামনে সমুদ্রের জলের দিকে উনারা এমনভাবে তাকালেন,
সমুদ্র যেন ঘরের বাথরুমে জলভরা বাথটাব,
অথচ উনারা দুজনের একজনও সাঁতার জানেন না,
ডুবে যাবার ভয়ে উনারা কখনো জলেভরা বাথটাবেও গোসল করেন না।

যিনি ব্যবসায়ী তিনি প্রায়ই একাই আসেন সমুদ্রের কাছে,
কেন আসেন তিনি নিজেও জানেন না!
সমুদ্রের জলে নেমে তিনি কোনোদিন পা’টুকু ছুঁইয়েও দেখেননি,
তিনি শুধু হোটেলের বারান্দায় বসে সারারাত ধরে সমুদ্রের জলের দিকে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা
আর সিগারেট পোড়ান একটার পর একটা।

যিনি কবি তিনি জীবনে শুধু একবারই এসেছিলেন সমুদ্রের কাছে।
কবির এমন ভাব তারপর থেকেই তিনি এই সমুদ্রকেই বুকে পালছেন।

ছয় বন্ধু সূর্যাস্তের সময় সমুদ্রের জলে একসাথে পা ডুবিয়ে
বুকে হাতরাচ্ছে তাদের শৈশব,
সমুদ্রের ঢেউ তাদের পায়ে স্পর্শ করে বারবার ফিরে যাচ্ছে।
ছয় বন্ধুরই মনে হচ্ছে এই সমুদ্রের জলই তাদের হারিয়ে যাওয়া শৈশব।
যতটুকু হারিয়ে যাওয়া শৈশবে তাদের পা ভিজছে
তা গুপ্তধনের মতো বুকে আগলে রাখতে গিয়ে
হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে সমুদ্র আর আশেপাশের সব মানুষকে ভয় দেখিয়ে
ছয় বন্ধু একই সাথে হেসে উঠে।

সংসার, স্বাস্থ্য, চাকরি , নারী, রাজনীতি, যৌনতা, পরকীয়া, প্রেম
আর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা নিয়ে আলাপ করতে করতে
সূর্যের সাথে তারাও ডুবে গেল তাদের হারিয়ে যাওয়া প্রতিটি জীবনে।
দু’দিন পরেই তারা সবাই সংসারে ফিরলো সদ্য পার হওয়া পঞ্চাশ নিয়েই।

রাতের বেলা ঘুমোতে গিয়ে সবারই মনে পড়ল
তারা ছয় বন্ধু পৃথিবীর সব আলাপই
করে ফেলেছে প্রায় দু’দিনে,
শুধু একবারের জন্যও মৃত্যুর কথা কেউ বলেনি!
————————————-
র শি দ হা রু ন
১৮/০২/২০২৩
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×