somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

ট্রাম লাইনে শুয়ে থাকা কবিতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা না-লেখা কবিতার প্রথম পঙক্তিতে হঠাৎ চোখ আটকে গেল কবির,
কবিতাটার প্রথম পঙক্তিটা শুয়েছিল কলকাতার বালিগঞ্জে এক ট্রাম লাইনের উপর ১৯৫৪ সালের ১৪ই অক্টোবরে।
কবির চোখের সাথে শরীরও পাথর হয়ে গেল সেই কবিতার পঙক্তি পড়ে!
কি ছিল সেই কবিতার প্রথম পঙক্তিতে?
জীবনের কথা?
মৃত্যুর কথা?
নাকি অভাব অনটন অভিমান আর অভিযোগের কথা?
হয়তো একান্ত আপন কোনো নারী শরীর বিছিয়ে রেখেছিল সেই কবিতার প্রথম পঙক্তিতে,
তা নাহলে কবি কেন সেই কবিতার দ্বিতীয় পঙক্তি না লিখে পাথরের মতো পড়ে থাকল চলন্ত ট্রামের সেই রাস্তায়।


সেই একটা কবিতার প্রথম পঙক্তিটি ১৪ই অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার বালিগঞ্জে জন্ম নিল।
তখন আরো কত কবি বেঁচে ছিলেন সেই সময়,
তবুও সেই কবিতার দ্বিতীয় পঙক্তি আজো লিখতে পারেনি কোনো কবি!
প্রায় সত্তর বছর হয়ে যাচ্ছে
তারপর কত কবি যে জন্ম নিল পৃথিবীতে-
কেউই দ্বিতীয় পঙক্তিটি আজও লিখতে পারেনি!
এইসব কবির কবি জীবনই একেবারে বৃথা।


প্রিয় জীবনানন্দ দাশ,
আমার কবিজীবনও বৃথা হবে
যদি আমি আপনার লেখা ট্রাম লাইনে শুয়ে থাকা সেই কবিতার প্রথম পঙক্তিটির পর
‌অন্তত দ্বিতীয় পঙক্তিটি লিখতে না পারি।
——————-
র শি দ হা রু ন
২১/০২/২০২৩
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একে একে নিভিছে দেউটি.......

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০০

একে একে নিভিছে দেউটি.......

আমার পিতৃ-মাতৃকূল এর প্রথম-দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ, দাদা-দাদী, মা-বাবা, চাচা-চাচী, ফুফা ফুফু এবং নানা-নানি, মামা-মামী, খালা-খালু কেউ বেঁচে নেই। মায়ের একজন চাচাতো ভাই খলিলুর রহমান(চান্দু) স্বাধীনতা যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের মাঝেই আম্মানে তিন রাত দুই দিন

লিখেছেন ঢাকার লোক, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এয়ারলাইন্স তাদের সময়সূচি পরিবর্তন করায় আমাদের জর্ডানের আম্মানে অনেকটা বিনা পরিকল্পনায় তিন রাত অবস্থান করতে হয়। আমরা যখন কুইন আলিয়া বিমানবন্দরে পৌঁছাই, তখন প্রায় মধ্যরাত।... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×