somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

প্রথম পুরুষ

২২ শে মার্চ, ২০২৩ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব ভোরে বারান্দায় বসে মনচোরা আলোতে আকাশের দিকে তাকিয়ে
মনে হলো পৃথিবী আর আমি একই সাথে জন্মেচ্ছি
তারপর দেহ বদলে বদলে আমি বারবার ফিরে এসেছি পৃথিবীতে।

জলে নিজের চেহারা দেখে পৃথিবীতে যে পুরুষটি প্রথম হেসে উঠেছিলো সেইজন আমি
আমি সেই পুরুষ যে বুকের কথা না বলতে পেরে চাঁদে আগুন ধরা আলোর দিকে তাকিয়ে পৃথিবীতে প্রথম বিষণ্ণ হয়েছিল
সমুদ্রের জলে পা ডুবিয়ে যে পুরুষ পৃথিবীতে প্রথম বিরহে কেঁদেছে সেটাও আমি
'ভালোবাসি' বলতে পারা পৃথিবীর প্রথম পুরুষটি আমি।

যতবার দেহ বদলে পৃথিবীতে আসি
কখনো একজীবন সাদা স্বপ্নের ভারে কবি হওয়ার আশায় ছটফট করে মরি
কখনোবা কালো স্বপ্নের ভারে শরীর জুড়ে
শ্যাওলা জন্মাতে জন্মাতে মুখোশের আড়ালে দানব পালি।

প্রতিবার যেসব দেহে আশ্রয় নিয়েছিলাম
সেইসব দেহে মাটি হওয়ার আগে কিছু কান্না আর দীর্ঘশ্বাস পাহাড়ে জমা রেখে যায়
আবার যখন নতুন দেহে ফিরি সেইসব কান্না আর দীর্ঘশ্বাস নতুন পোষাকে আমার বুকে ফিরে
প্রতিবারই ভোরের মনচোরা আলোয় আকাশের দিকে তাকালে টের পাই
বুকের মাঝে জলকনার মতো উড়ে বেড়াচ্ছে আমার আসন্ন মৃত্যুদিন।

খুব ভোরে এই মনচোরা আলোতে আকাশের দিকে তাকালে
আমার মতো আপনারও বুকের ভিতরে আবোল তাবোল ফিসফিসানি শুরু হতে পারে,
এইসব আবোল তাবোল ফিসফিসানি বুক থেকে ঠিকমতো ঢালতে পারলে
এক একটা কবিতা হয়ে যায় প্রায়ই।

আপনার কবি হওয়ার ইচ্ছে না থাকলে
বুকের এইসব ফিসফিসানিতে কান দেবেন না
যদি একবার ভুলেও শুনে ফেনলেন এইসব ফিসফিসানি
তবে আপনি বারবার দেহ বদলে জন্মাতে চাইবেন
যতক্ষণ না আপনি একটা জীবন কবি জীবন পাবেন।
————-
র শি দ হা রু ন
২১/০৩/২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ রাত ১:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×