somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

হ্যালো ঢাকা

০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হ্যালো ঢাকা,
কেমন আছো?
আমি ভালো নেই তোমাকে ছাড়া,
তোমার শহরের সব কিছু বদলে গেছে
আমার বুকের ভিতর হঠাৎ করেই এই মন্ট্রিয়াল শহরে!

হ্যালো ঢাকা,
পিছন থেকে আচমকা আমার নাম ধরে চিৎকার করে ডাক দেবার মানুষজন মন্ট্রিয়াল শহরে একজনও নেই।
তোমার শহরে শৈশবকাল থেকে প্রচন্ড বৃষ্টিতে আমার মাথায় গেঁথে থাকা
বিদুৎতের তারে বসে ভিজতে থাকা
একটা কাক
আর কাকটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রাস্তায় বসে ভিজতে থাকা
একটা কুকুরের স্থির ছবি,
দু’দিনেই মাথা থেকে স্রেফ বাতাসে মিলিয়ে গেছে!
তোমার শহরে বাড়ির দরজায় আমার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা কামিনী ফুল গাছটার কষ্টের কথা কাউকে বলতেও পারছিনা এই মন্ট্রিয়াল শহরে।

হ্যালো ঢাকা,
হ্যালো, হ্যালো ,
শুনছো আমার কথা,
তোমার শহরের মতো
দিনভর ফোনে কোন না কোন বন্ধুর অযথাই প্যাঁচালের মধুর যন্ত্রণা এই মন্ট্রিয়াল শহরে একটুও নে‌ই,
ধোঁয়া ওড়া চায়ের গন্ধের সাথে বাতাসে ভেসে বেড়ানো সিগারেটের নিকোটিনের গন্ধ নিতে এখানে কেউ আমাকে একবারের জন্যও ডাকেনা।
এই মন্ট্রিয়ালে আমার ঘরের দেওয়ালে মা বাবার ছবি ঝুলানো নেই
আছে মলিন হয়ে যাওয়া সাদা রঙের পুরোনো দেয়ালের চাহনি।

মন্ট্রিয়াল শহরে দু’দিনেই আরো কতোকিছু যে বদলে গেছে আমার বুকের ভিতর !
আমার বাকীজীবনও চলে যাবে
এই বদলে যাবার হিসাব নিকাশে।

হ্যালো ঢাকা,
হ্যালো, হ্যালো,
শুধু তোমার শহরের সেই একই আকাশ,
একই চাঁদ
আর মাটিতে আমার একই ছায়া
মন্ট্রিয়াল শহরেও এখন আমার পাশে হেঁটে বেড়ায়
পুরোনো বন্ধুর মতোই।

——————————
র শি দ হা রু ন
০৭/০৮/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×