somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমারে ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়দিন ধইরা ভাবছি,
তোমারে ধন্যবাদ দিয়া ফেইসবুকে একটা স্ট্যেটাস দিবো।

এই যে পরিচিত মানুষজন আজকাল
আমারে ‘কবি’ বইল্লা ডাকে
শুনতে ভালোই লাগে।
তোমারে যদি পাইতাম
বেশি হইলে আমি ভদ্রলোক হইতে পারতাম,
এখন কবি হইছি তোমারে না পাওয়ায়।

যেদিন তোমারে খুব বেশি দেখতে ইচ্ছা জাগে,
সেদিন বুকের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরার মতো কষ্ট ধরি।
সেই কষ্ট আমি সাদা কাগজে আদর কইরা শোয়াইয়া রাখি।
শোয়া কষ্টগুলোরে মানুষে কবিতা বলে ।

প্রায়ই রাইত বিরাইতে অঘুমে থাইক্যা
ছাদে বইস্যা আকাশের দিকে তাকাইয়া
একটার পর একটা সিগারেট পোড়াই
আর মাঝে মইধ্যে তোমাগো পুরোনো ভাড়া বাড়ির জানালার দিকে চোখ পাইতা রাখি।
আমি জানি এই বাড়িতে এখন তুমি থাকনা,
তবুও তাকাই,
তাকাইয়াই থাকি
তাকাইয়াই থাকি
একসময় চোখের মইধ্যে পানি চইল্লা আসে।
সেই পানি বুক বাইয়া যখন ছাদে পরে
সেই বুকে কবিতা শুরু হয়
কান্নার কবিতা
হাহাকারের কবিতা,
একটা মানুষ না পাওয়ার কবিতা।


তোমারে যদি পাইতাম
ঘর সংসার কইরাই জীবন যাইতো।
আটকা পরতাম তোমার শাড়ির আঁচলে
আটকা পরতাম তোমার চোখে, ঠোঁটে,
বুকে ,
কালো তিল পরা চিকন কোমরে
আর ঘুংগুর পরা শ্যামলা পায়ে।
তোমার না পাওয়ায় কেউই আমারে আটকাইতে পারে নাই,
যখন তখন উড়াল দিতে পারি
মন যে দিকে চায় ।

তোমারে না পাওয়া
আমার একজীবনে পাওয়ার চেয়েও বেশি কিছু
এইতো কিছু কবিতা বের হয়
খরা ফাঁটা ভাঙা বুক থেইকা
মানুষ আজকাল পিছনে থেকে ডেকে বলে
’কবি
এ যে কবি শুনছেন’।

তোমারে ধন্যবাদ,
আমারে ভদ্রলোক না বানাইয়া
কবি বানাইছো।
————-
রশিদ হারুন
১৯/০১/২০২৫
ক্যালগেরি, কানাডা See less
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্ম অবমাননার ব্যবহার ক্রমশ বাড়ছে !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৯


ঢাকায় এসে প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা ছিল মিরপুরের একটা নামকরা প্রতিষ্ঠান। লটারির যুগ তখনো আসেনি, এডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হতো। ছোট্ট বয়সে বুঝিনি যে স্কুলের টিচাররা কোন মতাদর্শের... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

×