somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

তোমার প্রেমে বৈষম্য ছিলো

১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোলীনা,
আজ তোমার বিয়ে
অদ্ভুত সুন্দর সাঁজে সেঁজেছে আজ তোমাদের বাড়ি,
তুমি কি পার্লারে গিয়ে সেঁজেছ?
তোমার না সাঁজলেও চলবে,
আমার কাছে তোমাকে বিশ্বসুন্দরীই মনে হয়,
শুধু শুধু বিউটি পার্লারে টাকা নষ্টের কোন মানে হয় না।
আমি ভাবতাম তোমার সাথে আমার একটা প্রেম হয়েছে,
প্রেমটা তোমার দিক থেকে কখনো
হয়েছিলো কিনা
তা এখনো বুঝেই উঠতে পারি নাই!
তুমি আমার কাছে যখন যা চাইতে
একজন ক্রীতদাসের মতো আমি তাই করতাম,
আমি বোধহয় ছিলাম একজন দাস প্রেমিক।
তোমার ফুট ফরমাস খাটার জন্য সব সময় প্রস্তুত থাকতাম,
তোমাদের বাসার বাজার করে দেওয়া থেকে শুরু করে
বিদূত্যের বিল দেওয়া সবই করেছি এই তিনটি বছর!
অথচ নিজের বাড়ির বিদূত্যের বিল আমি কখনো দেইনি।
তুমি কি জানো?
ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইন দাঁড়িয়ে বিদুৎ বিল দেওয়া
আমার জন্য একটা বিরাট প্রেস্টিজের ব্যাপার।
শুধু তোমার চাওয়ার কাছে
আমার একজীবনের সব প্রেষ্টিজ ডাষ্টবিনে ফেলে দিতাম অনায়াশে,
বিনিময়ে তুমি মাঝে মাঝে
আমাকে দান করতে করুনার হাসি,
শুধু একবার দয়া করে তোমার হাতটুকু ধরতে দিয়েছিলে কিছুক্ষনের জন্য!
একটি চুম্বনের জন্য
আমি ভিখারীর মতো কতোবার যে তোমার দরবারে হাত পেতেছি।
পরের বার দিবে বলে আমাকে সান্ত্বনা দিতে
আর নতুন নতুন ফুট ফরমাস ধরিয়ে দিতে!
আমি কোন প্রশ্ন ছাড়া‌ই গত তিন বছর
একজন দাস প্রেমিকের মত তোমার সেবায় শ্রম দিয়েছি।
মনোলীনা,
আজ তোমার বিয়ে!
বিয়ে করছো মহল্লার সবচেয়ে বড়লোকের একমাত্র ছেলেকে,
বরের যোগ্যতা শুধু বাবা বড়লোক,
তিনি কয়েকটি বাড়ির মালিক,
আমার সবচেয়ে বড় অযোগ্যতা এখানেই
আমরা ভাড়া বাড়িতে থাকি আজীবন,
বাবা একজন সরকারী কেরানী।
আয়নায় নিজের দিকে তাকালে
আমাকে মোটামুটি মানানসই লাগে,
লম্বায় পাঁচ ফিট এগারো
আমি সিউর
তোমার হবু বরের চেয়েও অনেকখানি উচ্চতা বেশি আমার.
অথচ সারাজীবন তোমার ফুট ফরমাস খাটাতে খাটতে আর ভাড়াটিয়া হওয়ার কারনে
আমি আজ উচ্চতায় তোমার বরের চেয়ে অনেক ছোট।
তোমার বিয়ের দিনেও
আমি তোমাদের বাড়ির উল্টোদিকেই দাঁড়িয়ে আছি
একজন দাস প্রেমিকের মতো,
যদি আজও তোমার কোন কাজে ডাক পড়ে।
ধরো,
বিয়ের সাঁজের লাল টিপগুলো হারিয়ে ফেললে,
বর যাত্রীদের জন্য মিষ্টি আনতে ভুলে গেছে তোমার বাবা,
আমাকে বললেই আমি এক দৌঁড়ে নিয়ে আসবো,
যা করতে বলবে তাই করবো।
একজন বড়লোক বাবার এই বাড়িগুলো আমার প্রেমের সাথে চরম বৈষম্য করেছে।
এই বাড়িগুলো তোমাকেও মায়া মমতাহীন একজন স্বৈরাচারী প্রেমিকা বানিয়েছে।
মনোলীনা,
আমার একজীবনের সব প্রেষ্টিজ ডাষ্টবিনে ফেলতে ফেলতে এখন বুঝেছি,
“তুমি একজন বৈষম্যকারী
তোমার প্রেমে বৈষম্য ছিলো”।
—————
রশিদ হারুন
১০/০২/২০২৫
ক্যালগেরি, কানাডা
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×