somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টি আকর্ষন,দৃষ্টি আকর্ষন : জয় বাংলা নয় চাই জয় বাংলাদেশ এর ব্যাবহার কারন ভাষার জন্য দিয়েছি পাঁচটা প্রান আর এই বাংলাদেশী জাতীয়তাটার জন্য দিয়েছি ৩০ লক্ষ প্রান।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বর্তমান জীবনে “জয় বাংলা” একটি পরিচিত শব্দ। কারন রাজনৈ্তিক আন্দোলনগুলোতে আমাদের প্রিয়((!!!!)) নেতা-নেত্রীরা অহরহ এই বাক্যটি কারনে অকারনে ব্যাবহার করে থাকেন। কিন্তু জয় বাংলা বলাটা আসলেই কতটা যুক্তিযুক্ত।

বাংলা বলতে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশকে বুঝায় না। কারন ভারতেও একটি বাংলা ভাষাভাষী জনপদ বাস করে এবং তারাও বাঙ্গালী নামে পরিচিত এবং তাদের বাসস্থান পশ্চিম বাংলা নামে পরিচিত। ১৯০৬ সালে যখন বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল,তখন রবি ঠাকুর কিংবা কলকাতার কোনো নেতার কন্ঠেই প্রথম এই শব্দটি এসেছিল। পরবর্তীতে শেরে বাংলা এ কে ফজলুল হক,হোসেন সোরাওয়ার্দী প্রমুখ নেতারা এই শব্দটি ব্যাবহার করতেন। তবে তারা যখন এই শব্দটি ব্যাবহার করতেন তখন ভারতবর্ষ অবিভক্ত ছিল। তাই তখনকার দিনে এই শব্দটি যথার্থ ছিল।

কিন্তু বাংলাদেশ এখন আর অবিভক্ত ভারতের অংশ নয় এবং বাংলাদেশ কারো অধীনস্ত নয়। বাংলাদেশের এখন নিজস্ব স্বকীয়তা আছে এবং বাংলাদেশের পরিচয় হিসেবে অন্য কোন ভুখন্ড অথবা একটি ভাষার রেফারেন্স ব্যাবহার করার দরকার নেই।যেহেতু বাংলা বলতে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ উভয়কে বুঝায় তাই বলা যায় “জয় বাংলা” আমাদের একার সম্পত্তি নয়, পুর্ব বাংলা তথা বিশ্বের তাবত বাংলা ভাষাভাষীর অধিকার আছে “জয় বাংলা” বলার। প্রকৃতপক্ষে “জয় বাংলাদেশ” বলাটা আমাদের একার অধিকার।

যেহেতু আর দশটা বাংলা ভাষাভাষী জাতি থেকে আমরা ভিন্ন,তাই আমাদের উচিত “জয় বাংলাদেশ” ব্যাবহার করা। কারন পশ্চিম বঙ্গ যতই উন্নত হোক না কেন অথবা আয়তনে বড় হোক না কেনো তাদের সাথে আমাদের তুলনা হতে পারে না, যেহেতু আমরা স্বাধীন। তাই পশ্চিমবঙ্গের একজন মূখ্যমন্ত্রীর মুখের বানী এবং একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর মুখের বানী একই হতে পারে না। কারন তাদের শুধুমাত্র বাঙ্গালী জাতিসত্তা আছে, আর আমাদের আছে বাংলাদেশী জাতীয়তা। যেহেতু আমাদের নিজস্ব জাতীয়তা আছে, তাহলে কেনো আমরা জাতিসত্তা ব্যাবহার করতে যাব? আর হাজার হোক, একটা ভাষা আমাদের মুল পরিচয় হতে পারে না কারন

“ভাষার জন্য দিয়েছি পাচটা প্রান আর এই বাংলাদেশী জাতীয়তাটার জন্য দিয়েছি ৩০ লক্ষ প্রান।”

অতএব,আমার মনে হয় আমাদের উচিত জয় বাংলাদেশ শব্দটি ব্যাবহার করা। জানিনা

“সংসারের এতো ক্ষুদ্রের কথা অতো বড় কানে গিয়ে পৌছায় কিনা”

তারপরও সবার কাছে আমার অনুরোধ নিজের জাতীয়তাটাকে যেন ভুলে না যাই, কারন স্বাধীন দেশের নাগরিকের এটাই সবচেয়ে বড় সম্পদ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×