বিশ্বের সবচেয়ে বড় “মানব পতাকা” তৈরিতে অংশ নেওয়া ২৭,১১৭ জনের মধ্যে একজন হতে পেরে গর্ববোধ করছি।
ভোরে উঠেই ছুটে গিয়েছিলাম কলেজে। ঘুম থেকে উঠতে পারি না তাই ৩২টা এলার্ম দিয়ে রেখেছিলাম। কলেজে সাড়ে ছয়টার দিকে গেলেও বাসে উঠতে ৯ টা বেজে যায়। বাসে সবার চিল্লাচিল্লি,ফাজলামো বেশ উপভোগ করে প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর দেখি প্যারেড গ্রাউন্ডে অসংখ্য মানুষ। মূল মঞ্চের দিকে যাওয়ার সময় বেশ বিরক্ত হয়ে গিয়ছিলাম। ধীরগতিতে হেটে হেটে একসময় গিয়ে উপস্থিত হই আমাদের জন্য বরাদ্দ করা ৯ নাম্বার ব্লক এ।
তবে একটা জিনিশ দেখে বেশ মজা পেয়েছিলাম...প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি খানিকটা দ্রুতগতিতে এসে থামে আমাদের কাছাকাছি...তারপর যার যার মতো করে লাফিয়ে গাড়ি থেকে নেমেই দিল দৌড়...আমরা ভাবলাম কী না কী!! উমা! পরে দেখি এরা দৌড়ে গিয়ে প্রাকৃতিক কাজ করতে ব্যাস্ত হয়ে গেছে...তা ও খোলা মাঠে!! :v
আমাদের জন্য বরাদ্দ করা ব্লকে পৌঁছানোর পর আপেল,বিস্কিট আর পানি দেয়া হয়েছিল...তারপর অনেকক্ষন বসিয়ে রেখেছিল...অবশ্য তখন সবাই বেশ মজা করেছিলাম...পানির বোতলকে বাদ্যযন্ত্র বানিয়ে নেচে গেয়ে সময়টা দারুন ভাবে কাটিয়েছিলাম...স্যারও এসে যোগ দিয়েছিল...পাশের ব্লকের ছেলেমেয়েদের সাথে বোতল আর কাগজ ছোড়াছুড়ি চলেছিল কিছুক্ষন
খুব সম্ভবত পৌনে একটার সময় আমাদেরকে মাঠে নিয়ে যাওয়া হয়...দুই বার মহড়া দেওয়া হয়...দ্বিতীয় বার মহড়া দেওয়ার সময় যখন স্টেজের কাছ দিয়ে হেলিকপ্টার উড়ে গিয়েছিল তখন রীতিমতো ধূলাবালির ঝড় তৈরী করেছিল...পুরো স্টেজের সাথে অপি করিম,আফজাল হোসেনসহ আমরা সবাই ধূলাবালির মধ্যে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য।
ফাইনাল স্টেপের সময় দেশাত্ববোধক গান বাজানো হয়েছিল...গান শুনতে শুনতে আর গুন গুন করে গাইতে গিয়ে টের ই পাই নি যে ৬ মিনিট হাত উপড়ে তুলে পার করে দিয়েছিলাম...পরে অবশ্য হাত ব্যাথা করেছিল...অবশ্য আমার চেয়েও বেশি কষ্ট করেছেন অনেকে...আমার পাশের মেয়েটা তো আমার সমান হওয়ার জন্য টানা ছয় মিনিট পা উপুড় করে দাড়িয়েছিল
আফজাল হোসেন যখন হাত নামানোর ঘোষনা দিয়েছিলেন তখন আনন্দ আর বাধ মানছিল নাহ...সবাই আনন্দে চিৎকার দিয়েছিলাম। রেকর্ড গড়ার পর মঞ্চে এসেছিল এলআরবি,বাপ্পা,এলিটাসহ আরো অনেকে...এলিটা আর বাপ্পার গান শুনে রবির পক্ষ থেকে দেওয়া টি-শার্ট,সার্টিফিকেট আর খাবারের প্যাকেট নিয়ে বাসে উঠি...তারপর পাঁচটার দিকে বাসায় ফিরি।
বাসায় আসার পর থেকে মাথা ব্যাথা করছে কিন্তু তারপরও দারুন আনন্দ লাগছে কারন এই অর্জনের পেছনে আমার একটু হলেও অবদান আছে...আর তাছাড়া যাদের কাছ থেকে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বীর বাঙ্গালীরা সেই পাকিস্তানের করা রেকর্ডকে ভাঙ্গা হয়েছে আজকে
এরকম অসাধারন একটা কার্যক্রমের জন্য রবিকে অসংখ্য ধন্যবাদ দিতেই হয়...আশা করা যায়, রবিকে দেখে অন্যরাও এগিয়ে আসবে এইসব প্রজেক্টে অর্থায়ন করতে...আর হ্যা, বাংলাদেশ সেনাবাহিনীকেও অসংখ্য ধন্যবাদ কারন তাদের সাহায্য ছাড়া এমন মহাযজ্ঞ সফল করা সম্ভব হতো নাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



